গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাহজালাল কার্গোয় আগুন নিয়ে সন্দেহ জিজ্ঞাসাবাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১১:৫৯ এএম ২০২৬
শাহজালাল কার্গোয় আগুন নিয়ে সন্দেহ জিজ্ঞাসাবাদ
ছবি

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পর্শকাতর ওই কার্গো শেডে আগুনের সূত্রপাত হয় -ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ‘সন্দেহজনক’ বলে মনে করছেন তদন্তকারীরা। এ ঘটনায় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ডিএইচএলের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের স্পর্শকাতর ওই কার্গো শেডে আগুনের সূত্রপাত হয়। এর আগেও ২০২৫ সালের ১৮ অক্টোবর একই শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে সিসিটিভি কাভারেজের বাইরে থাকা একটি নির্দিষ্ট অংশে আগুন লাগে। ওই স্থানের সামনে একটি বৈদ্যুতিক পিলার থাকলেও শর্ট সার্কিটের কোনো স্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি বলে তাদের দাবি।

এছাড়া ঘটনাস্থলের কিছু দূরে সিগারেটের অংশ পাওয়া গেলেও তদন্তকারীদের মতে, সেখান থেকে স্বাভাবিকভাবে আগুন লাগলে ধীরে ধীরে তা ছড়ানোর কথা ছিল। কিন্তু আগুন হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে বলে তারা উল্লেখ করেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার সময় ডিএইচএলের একজন কর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি কিছু সময় আগুন পর্যবেক্ষণ করলেও পরে বিষয়টি জানাতে যান বলে দাবি তদন্তকারীদের।

তদন্তকারীদের মতে, পরপর দুইবার একই শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে ডিএইচএলের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে কার্গো এলাকায় থাকা পণ্যগুলোর মধ্যে কাপড়, কাগজ, রাবার ও প্লাস্টিকজাতীয় সামগ্রী ছিল বলে জানা গেছে। এসব পণ্য নিলোামের আগেই আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি এটি নাশকতা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং বিস্তারিত প্রতিবেদন পরে জানানো হবে।


সানা/ডিসি/আপ্র/৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই