গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ০৭:৫৩ এএম ২০২৬
পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর কর্মস্থলে যোগ না দেওয়া পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে এবং অনেক মামলাই বর্তমানে নিষ্পত্তির শেষ পর্যায়ে রয়েছে।
গতকাল সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যাদের বিষয়ে আপনারা ইশারা-ইঙ্গিতে বলছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। অনেকগুলোর কার্যক্রম চলমান, কিছু শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, সংশ্লিষ্ট অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে এবং ফৌজদারি আদালতেও মামলা রয়েছে। এসব মামলায় তারা আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হবেন।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে যান। সরকারি হিসাবে এখনো প্রায় একশ পুলিশ সদস্য পলাতক রয়েছেন।
আইন অনুযায়ী ৬০ দিনের বেশি পলাতক থাকা পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করার উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত প্রতিবেদন, প্রশাসনিক প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদনসহ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
টিআইবির রিপোর্ট পেপার কাটিং: এদিকে সরকারের প্রথম ১০০ দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “আমার সামনে ওই প্রতিবেদন নেই। আমরা মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান সংরক্ষণ করি। ডাকাতি, হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের তথ্য জেলা পর্যায় থেকে সংগ্রহ করা হয়। আমাদের তথ্য অনুযায়ী ২০২৫ সালের তুলনায় বর্তমান সময়ে অনেক ধরনের অপরাধ কমেছে এবং পরিস্থিতির উন্নতি হয়েছে।”
রোববার প্রকাশিত টিআইবির গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন নারী ও শিশু।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “টিআইবি সরকারি সংস্থা নয়। তাদের প্রতিবেদন মূলত সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রস্তুত করা হয়। তারা কোনো তদন্ত পরিচালনা করে না। প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর।”
তিনি আরো বলেন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিটি তথ্য যে শতভাগ নির্ভুল, এমনটি বলা যায় না। তবে গণমাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবর সরকার নিয়মিত পর্যালোচনা করে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের তদন্ত ব্যয় বৃদ্ধি করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত কর্মকর্তা, ময়নাতদন্ত প্রতিবেদন এবং টহল কার্যক্রমে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। ভবিষ্যতে এসব খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার চেষ্টা করবে।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীর মূল্যায়ন জনগণ ও গণমাধ্যমই করবে। তবে সরকার পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের চেষ্টা করছে। ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করার নীতি অনুসরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে তিনটি আলোচিত ঘটনায় প্রশংসনীয় ভূমিকার জন্য ১৫ পুলিশ সদস্যকে সনদপত্র ও ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে বিচারিক কার্যক্রমে সহায়তার জন্য পল্লবী থানার ৯ সদস্য, দৌলতদিয়া ঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে প্রায় অর্ধশত মানুষের প্রাণ রক্ষাকারী ৩ নৌপুলিশ সদস্য এবং মুন্সীগঞ্জের সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে ভূমিকা রাখা ৩ পিবিআই সদস্য পুরস্কৃত হন।
সানা/আপ্র/৮/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই