গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কৃষি-গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি তহবিলের উদ্যোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০৫:৩৩ এএম ২০২৬
কৃষি-গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি তহবিলের উদ্যোগ
ছবি

ছবি সংগৃহীত

কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার কৃষকদের জন্য বিশেষ কোনো পৃথক প্রকল্প নেই। তবে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে আরো তিন হাজার কোটি টাকার একটি পৃথক তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরো জানান, কৃষিঋণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে সুদসহ ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ করেছে, যার বিপরীতে এক হাজার ৫৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সারাদেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ কৃষক উপকৃত হয়েছেন।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে জুড়ীতে ছয় কোটি ৭৭ লাখ ১৬ হাজার টাকা এবং বড়লেখায় ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে বলে সংসদে জানান অর্থমন্ত্রী।

সরকারের এই উদ্যোগকে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই