গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপদেষ্টা জাহেদ ইস্যুতে সংসদে বিবৃতি দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৬:২৪ এএম ২০২৬
উপদেষ্টা জাহেদ ইস্যুতে সংসদে বিবৃতি দাবি
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের আটকে রাখার ঘটনায় জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যথাযথ কূটনৈতিক যোগাযোগের পরও তাকে দিল্লি বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসেন।

সাইফুল আলম খান বলেন, “এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।”

তার বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। এ বিষয়ে নোটিশ দেওয়া হলে তা বিবেচনা করা হবে।
সানা/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই