গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জন সুপারিশপ্রাপ্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ০৭:১৮ এএম ২০২৬
৪৭তম বিসিএস চূড়ান্ত ফল প্রকাশ, ১৫২১ জন সুপারিশপ্রাপ্ত
ছবি

ছবি সংগৃহীত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন ২০২৬) বিকেলে কমিশন এ ফল প্রকাশ করে। এতে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন প্রার্থী মনোনীত হয়েছেন।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আগেই জানিয়েছিলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে। তবে সব প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় আগেই ফল প্রকাশ করা হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হয়। এরপর চূড়ান্ত ফল প্রস্তুত করে কমিশন।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে আবেদন প্রক্রিয়া, প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ সম্পন্ন হয়।

এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনকারীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয় এবং মোট নম্বর কাঠামো পুনর্বিন্যাস করা হয়।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই বছরের ২৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তীতে মে মাস থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়।

পিএসসি জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিএস সম্পন্ন করতে নতুন রোডম্যাপ বাস্তবায়নের কাজ চলছে। ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতির আওতায় ৫০তম বিসিএস থেকে এটি পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই