গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ০৯:২৩ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৫:৫১ এএম ২০২৬
এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ছবি

এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ অভিযানে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) রাত ১১টা ৮ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে মোবাইল ফোনে খবর আসে যে, গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত বাসে কুচিয়ামোড়া সেতুর ওপর আগুন লেগেছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন এবং নির্বাপণ করেন।

তিনি আরো জানান, আগুনের সূত্রপাতের পরপরই বাসের চালক পরিস্থিতি বুঝে গাড়িটি নিরাপদ স্থানে থামান। এতে বাসে থাকা সব যাত্রী দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানী বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

এসি/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই