গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরিজন জনগোষ্ঠীর স্থায়ী আবাসনসহ সাত দফা দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৫৯ এএম ২০২৬
হরিজন জনগোষ্ঠীর স্থায়ী আবাসনসহ সাত দফা দাবি
ছবি

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ -ছবি সংগৃহীত

হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ এবং দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ী করার দাবিসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও হরিজন জনগোষ্ঠীর একটি বড় অংশ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ দেশের পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবায় এ জনগোষ্ঠীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলেন, দেশের উন্নয়নের ধারায় হরিজন জনগোষ্ঠীর সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করা মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং আউটসোর্সিং ব্যবস্থার কারণে তৈরি হওয়া চাকরির অনিশ্চয়তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয়ভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে- হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসন নিশ্চিত করা; পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে জাত হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ কোটা সংরক্ষণ; দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী করা; শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ; কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা; সামাজিক বৈষম্য দূর করে সংবিধান প্রদত্ত সমঅধিকার বাস্তবায়ন এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি লেবু বাসফোর, মহাসচিব বিমল ডোম, সংগঠনের সাবেক সভাপতি কৃষ্ণলাল, উপদেষ্টা বাইজু লাল সরদার, জ্যেষ্ঠ সহসভাপতি কৃষ্ণচরণ কুঞ্জমালসহ সংগঠনের নেতারা।
সানা/আপ্র/২৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই