গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো চার মৃত্যু, শনাক্ত ১৭০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
হামের উপসর্গে আরো চার মৃত্যু, শনাক্ত ১৭০
ছবি

ছবি সংগৃহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের (২৬ জুলাই) নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে ঢাকা ও বরিশাল বিভাগের বাসিন্দা।

অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৩১৭ জন। এরপর সিলেট বিভাগে ১০৬ জন, রাজশাহী বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এসেছে ৯৯০ জন। তাদের মধ্যে ৯৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৩২২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৪১ জন এবং রংপুর বিভাগে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছয় হাজার ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জনের শরীরে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর হার কমাতে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা আরো কার্যকর করা জরুরি।
সানা/ডিসি/আপ্র/২৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই