গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০২ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:২৩ এএম ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি

জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি -ছবি সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর রোববার প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রোববার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। আনুষ্ঠানিকতার সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

শ্রদ্ধা নিবেদন শেষে হাফিজ উদ্দিন আহমদ স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

পরিদর্শন বইয়ে দেওয়া মন্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি লেখেন, “জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাদের সর্বোচ্চ ত্যাগ ও অসীম দেশপ্রেমের বিনিময়ে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি।”

তিনি আরো লেখেন, “এই পবিত্র স্মৃতিসৌধ আমাদের জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য এবং দেশপ্রেমের চিরন্তন প্রতীক। আমি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

হাফিজ উদ্দিন আহমদ পরিদর্শন বইয়ে আরো উল্লেখ করেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং আমাদের মহান শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এর আগে সকাল ১১টা ৩৫ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

গত শুক্রবার শারীরিক ও মানসিক সামর্থ্য না থাকার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন।

জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঢাকার শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যান। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

পরে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
সানা/আপ্র/২৭/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই