গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

চলে গেলেন স্বর্ণযুগের প্রযোজক মুস্তাফিজুর রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৩৩ এএম ২০২৬
চলে গেলেন স্বর্ণযুগের প্রযোজক মুস্তাফিজুর রহমান
ছবি

মুস্তাফিজুর রহমান -ছবি সংগৃহীত

বাংলাদেশের টেলিভিশন নাটকের স্বর্ণযুগের অন্যতম নেপথ্য কারিগর, প্রযোজক ও নির্মাতা মুস্তাফিজুর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

গত রোববার রাজধানীর উত্তরায় নিজ বাসায় মারা যান তিনি। তার দুই ছেলে রানা মুস্তাফিজ ও অভি মুস্তাফিজ দেশের বাইরে থাকায় গত কয়েক দিন তার মরদেহ মহাখালীর একটি হাসপাতালে সংরক্ষিত ছিল। সন্তানরা দেশে ফেরার পর বুধবার তার জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়।

সকালে মুস্তাফিজুর রহমানের কফিন নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। সেখানে তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিটিভির সাবেক উপমহাপরিচালক ও লেখক খ ম হারূন, সাবেক পরিচালক নওয়াজিশ আলী খান, সাবেক বার্তা পরিচালক হাসিম রেজা, সাবেক উপমহাপরিচালক মেনকা হাসান, বর্তমান মহাপরিচালক মাহবুবুল আলমসহ অনেকে।

বিটিভিতে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ বিনোদন অঙ্গনের ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে আরেক দফা জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী, নজরুলসংগীত শিল্পী রওশন আরা মুস্তাফিজ।

মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। বিটিভিতে তার প্রযোজনায় নির্মিত ‘এইসব দিনরাত্রি’ নাটকটি আজও দর্শকের স্মৃতিতে অমলিন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এই ধারাবাহিক নাটকের প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারূনের ভাষ্য, ‘এইসব দিনরাত্রি’র জনপ্রিয়তার পেছনে মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তিনি বলেন, হুমায়ূন আহমেদ প্রথমে এক পর্বের নাটক হিসেবে ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন। পাণ্ডুলিপি পড়ে মুস্তাফিজুর রহমান তাকে ধারাবাহিক নাটক হিসেবে লেখার পরামর্শ দেন। পরে নাটকটি ধারাবাহিক আকারে নির্মিত হলে তা ব্যাপক জনপ্রিয়তা পায়।

খ ম হারূন বলেন, হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার পেছনে মুস্তাফিজুর রহমান ছিলেন নেপথ্যের অন্যতম কারিগর।

‘এইসব দিনরাত্রি’ ছাড়াও মুস্তাফিজুর রহমান ‘পারলে না রুমকি’, ‘সময় অসময়’সহ অসংখ্য জনপ্রিয় নাটক প্রযোজনা করেছেন।

তিনি শুধু টেলিভিশন প্রযোজকই ছিলেন না, চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’ অবলম্বনে তিনি চলচ্চিত্র নির্মাণ করেন এবং এর চিত্রনাট্যও রচনা করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরে বাংলাভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন এবং পরবর্তী সময়ে গাজী টেলিভিশনেও যুক্ত ছিলেন।

সহকর্মীদের মতে, মুস্তাফিজুর রহমান ছিলেন এমন একজন টেলিভিশন ব্যক্তিত্ব, যিনি শুধু ভালো অনুষ্ঠান নির্মাণ করেননি; বরং নতুন প্রজন্মের অনেক গণমাধ্যমকর্মী তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সানা/ডিসি/আপ্র/২৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারত সফরের সিদ্ধান্ত ঢাকার প্রধানমন্ত্রীর অপেক্ষায় দিল্লি
২৯ জুলাই ২০২৬

ভারত সফরের সিদ্ধান্ত ঢাকার প্রধানমন্ত্রীর অপেক্ষায় দিল্লি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্ল...

কওমি মাদ্রাসা পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করলো হাইআতুল উলয়া
২৯ জুলাই ২০২৬

কওমি মাদ্রাসা পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করলো হাইআতুল উলয়া

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ ও তথ্য যাচাইয়ের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি জোরদার...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু
২৯ জুলাই ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর...

গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
২৯ জুলাই ২০২৬

গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে