গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জ্বালানি সংকটে নতুন তিন এলএনজি টার্মিনাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:০৪ এএম ২০২৬
জ্বালানি সংকটে নতুন তিন এলএনজি টার্মিনাল
ছবি

ছবি সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০২৯ সালের মধ্যে নতুন আরো তিনটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে এসব টার্মিনাল নির্মাণের কথা ভাবা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি রয়েছে। বিশেষ করে রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চার্জ দেওয়াকেও এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। জ্বালানি খাতে দ্রুতগতিতে কাজ চলছে। কিছু বিষয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও সংকট সমাধানে দিনরাত কাজ করা হচ্ছে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিল্প খাতের বিদ্যুতের চাহিদা পূরণ ও সংকট নিরসনে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে ইতোমধ্যে তিন দফা বৈঠক হয়েছে বলেও জানান মন্ত্রী। সংকটময় সময়ে কাজের গতি বাড়াতে সবার নৈতিক সমর্থনও কামনা করেন তিনি।

পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে কমানো সম্ভব। সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব উৎস ও সুযোগ কাজে লাগানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শিল্পকারখানা সচল রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্প উৎপাদন ব্যাহত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাবে। তাই শিল্প খাতসহ সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাতের দুরবস্থার চিত্র তুলে ধরেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ইতোমধ্যে অনেক কারখানার উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের আয় কমে যাওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকলেও শিল্প উদ্যোক্তাদের নিয়মিত বিল ও কর্মীদের বেতন পরিশোধ করতে হচ্ছে বলে জানান।

শিল্প খাতের উদ্যোক্তাদের দ্রুত সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা।

এসি/আপ্র/১৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই