গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৩২ এএম ২০২৬
রগকাটা’ জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুর
ছবি

নুরুল হক নুর -ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার অভিযোগ করেছেন দলটির সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর অভিযোগ, হামলায় রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে এবং এতে দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর এ অভিযোগ করেন।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামের ওই পোস্টে তিনি লিখেছেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপর্যুপরি হামলা চালিয়েছে।

নুরুল হক নুরের দাবি, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে জামায়াত-শিবিরের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নুরুল হক নুর বলেন, গত দেড় দশক তারা যেভাবে ‘গুপ্ত’ ছিল, বাড়াবাড়ি করলে ‘আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা’ করা হবে।

নিজের পোস্টে তিনি দলের এক নেতা ও অপর একজনের পায়ের রক্তাক্ত ছবিও যুক্ত করেন।

তবে নুরুল হক নুরের অভিযোগের বিষয়ে জামায়াত-শিবিরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড
২৭ আগস্ট ২০২৬

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে এবার বড় পদক্ষেপের পথে নিউজিল্যান্ড। অনূর্...

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
২৩ আগস্ট ২০২৬

মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কনটেন্ট...

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

অনলাইনে ৩৫৩ কোটি টাকার ভুয়া অর্ডারে নারী গ্রেফতার

অনলাইনে কেনাকাটার নামে প্রায় ৪৩০ কোটি ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকার পণ্য অর্ডার করে...

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী
৩১ জুলাই ২০২৬

নীল শাড়ির রিল বিতর্কে শিক্ষিকা বিউটি রাণীর পাশে সহপাঠী

‘স্বপ্নবাজ শিক্ষক’ আখ্যা, অবহেলিত প্রাথমিক শিক্ষার বাস্তবতা তুলে ধরলেন গুরুদয়াল কলেজের শিক্ষক

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই