গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৩৭ এএম ২০২৬
অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের
ছবি

ছবি সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের রেশ কাটতে না কাটতেই এবার শেষ টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টাইগাররা। 

 

ম্যাকাইয়ে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃহস্পতিবার দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেষ টেস্টের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়াকে চাপে রাখতে ব্যাটিংয়ে দীর্ঘ সময় কাটানোর ওপরই জোর দিচ্ছেন তিনি। 

 

নিজের পরিকল্পনা ব্যাখ্যা করে সিমন্স বলেন, ‘টেস্ট ক্রিকেট পাঁচ দিনের খেলা, আর এই পাঁচ দিনের মধ্যে আমার দল যদি ১১০ ওভার ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল নিশ্চিতভাবেই চাপে পড়বে। 

 

তো, টেস্ট ক্রিকেট খেলাটা আমি এভাবেই শিখেছি।’ শুধু উইকেটে টিকে থাকাই নয়, প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করতে চান বাংলাদেশের কোচ। 

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আপনি ব্যাট করবেন, বড় স্কোর গড়বেন, প্রথম ইনিংসে বড় রান তোলা সবসময়ই ভালো, এবং এরপর প্রতিপক্ষকে চাপের মুখে ফেলবেন। 

 

আমরাও সেটাই করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি ব্যাট করে প্রথম ইনিংসে বড় রান তুলতে এবং এটা নিশ্চিত করতে যেন আমাদের স্কোরে পৌঁছাতে প্রতিপক্ষকে অনেক পরিশ্রম করতে হয়।’

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই