গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দ্বিতীয় টেস্টেও ভালো ক্রিকেট চান শান্ত, জয়ের ভাবনা পরে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৩১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৭ এএম ২০২৬
দ্বিতীয় টেস্টেও ভালো ক্রিকেট চান শান্ত, জয়ের ভাবনা পরে
ছবি

শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। তবে সেই জয়কে সামনে রেখে দ্বিতীয় টেস্টের ফল নিয়ে এখনই ভাবতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর লক্ষ্য, পাঁচ দিন ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা এবং প্রতিটি সেশনে নিজেদের প্রক্রিয়া ঠিক রাখা।

শুক্রবার (২১ আগস্ট) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে জয় থেকে দ্রুত পরের ম্যাচের জন্য প্রস্তুত হওয়াটাও জরুরি। দুই দিনের অনুশীলনে দলের খেলোয়াড়েরা ভালোভাবেই আগের ম্যাচ থেকে ফিরে এসে নিজেদের মানিয়ে নিয়েছেন বলেও জানান তিনি।

প্রথম টেস্টে ভালো ক্রিকেট খেললেও উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে ক্যাচ মিসের মতো বিষয়গুলো যতটা সম্ভব কমিয়ে আনার প্রত্যাশা তাঁর। শান্ত বলেন, ছোট ছোট উন্নতির জায়গাগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে এবং দ্বিতীয় টেস্টেও ভালো ক্রিকেট খেলার লক্ষ্য রয়েছে।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের আরো বেশি টেস্ট খেলা প্রয়োজন বলেও মনে করেন শান্ত। তাঁর মতে, এমন কন্ডিশনে না খেললে নিজেদের উন্নতির পাশাপাশি বিশ্ব ক্রিকেটে নিজেদের সামর্থ্যও যথাযথভাবে তুলে ধরা সম্ভব নয়।

প্রথম টেস্টের জয় বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে উল্লেখ করে শান্ত বলেন, দলের সামর্থ্য রয়েছে যেকোনো কন্ডিশনে ভালো ক্রিকেট খেলার। তবে আগের ম্যাচের সাফল্য নিয়ে পড়ে না থেকে সামনে কীভাবে ভালো করা যায়, সেটিই এখন গুরুত্বপূর্ণ।

প্রথম টেস্টের পর বাংলাদেশকে ঘিরে প্রত্যাশাও বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত। দর্শকদের প্রতি তাঁর আহ্বান, জয়-পরাজয় যাই হোক, আগের মতো দলকে সমর্থন করে যেতে। সুযোগ থাকলে মাঠে এসে দ্বিতীয় টেস্টের খেলা দেখারও অনুরোধ জানিয়েছেন তিনি।

সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে-এমন সম্ভাবনা নিয়ে অবশ্য বেশি দূর ভাবতে চান না শান্ত। তাঁর ভাষায়, দলের মূল লক্ষ্য শুরু থেকেই ভালো ক্রিকেট খেলা এবং পাঁচ দিন ধরে সেটি ধরে রাখা।

ফল নিয়ে আগেভাগে চিন্তা না করে একেক দিন ও একেক সেশনের দিকে মনোযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, প্রক্রিয়া ঠিক রেখে সেশন ধরে ভালো ক্রিকেট খেলতে পারলে ফলও নিজেদের পক্ষে আসবে। তাই দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের লক্ষ্য একটাই-ফল নয়, আগে নিজেদের সেরা ক্রিকেট নিশ্চিত করা।
সানা/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই