গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৪৯ এএম ২০২৬
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
ছবি

শরিফুল ইসলাম

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপর ডাক পেয়েছিলেন আরেক পেসার শরিফুল ইসলাম। হাসানের দল কেন্টের হয়েই খেলার কথা ছিল শরিফুলের। তবে শেষ পর্যন্ত ওয়ার্কলোড বিবেচনায় কাউন্টিতে খেলা হচ্ছে না এই পেসারের। 


বিসিবি শরিফুলকে ছাড়পত্র দিচ্ছে না এমনটিই জানা গিয়েছে। শরিফুলের জায়গায় আরেক টাইগার পেসার খালেদ আহমেদকে দলে ভেড়াতে যাচ্ছে কেন্ট। বিশ্বস্ত সূত্রে এমনটি জানা গিয়েছে। এর আগে হাসান মাহমুদ ছাড়াও সাকিব আল হাসানও খেলেছেন কাউন্টি ক্রিকেটে। 

 

কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমেরই ৪ ম্যাচের জন্য শরিফুলকে দলে পেতে চেয়েছিল কেন্ট। আগামী সেপ্টেম্বরে কাউন্টি খেলার জন্য অনাপত্তিপত্র পেলে একসঙ্গে হয়তো একাদশে দেখা যেত শরিফুল ও হাসানকে। এর আগে ৪ ম্যাচের জন্য হাসানের খেলার বিষয়টি নিশ্চিত করেছিল কেন্ট কর্তৃপক্ষ।

ডিসি/আপ্র/২৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই