গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাজার গোলের পথে আরও একধাপ এগোলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:০৮ এএম ২০২৬
হাজার গোলের পথে আরও একধাপ এগোলেন রোনালদো
ছবি

ছবি সংগৃহীত

বিরতির পর মাত্র একটি ম্যাচ, তারপরই আবার চেনা মেজাজে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ক্যারিয়ারের ইতিহাসে নতুন করে নিজের নামের পাশে যোগ করলেন আরেকটি গোল—হাজার গোলের স্বপ্নের মাইলফলক থেকে এখন তিনি দূরে আছেন হাতে গোনা কয়েক ধাপ। 

 

শুক্রবার সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে বিপাকে পড়েও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছাড়ে আল নাস্র। প্রতিপক্ষ আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে দলটি। অথচ ম্যাচের শুরুটা মোটেও নিজেদের পক্ষে ছিল না আল নাস্রের। 

 

মাত্র একাদশ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা, গোল করে এগিয়ে যায় সফরকারী আল তাউন। ব্যবধান ঘোচাতে অবশ্য প্রথমার্ধ পেরোতে দেননি সামু কস্তা—যোগ করা সময়ে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান তিনি।


খেলার মোড় পুরোপুরি ঘুরে যায় দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই। পঞ্চম মিনিটে মোহামেদ সিমাকানের নেওয়া লক্ষ্যভেদী শট বক্সের ভেতর থেকে কাছ থেকে পায়ে ছুঁইয়ে জালে পাঠান রোনালদো—এই গোলেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। 

 

চলতি সৌদি প্রো লিগ মৌসুমে এটি রোনালদোর দ্বিতীয় গোল, তিন ম্যাচের হিসাবে। ৪১ বছর বয়সেও গোলের খিদে এতটুকু কমেনি পর্তুগিজ কিংবদন্তির—পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা এখন ৯৭৮। 

 

মাঠের এই লড়াইয়ের বাইরেও আল নাস্রের জন্য দিনটি ছিল স্বস্তির। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা চার ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান আরও পোক্ত করল দলটি।

ডিসি/আপ্র/২৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই