গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বয়স ৩৬ হলেও ফেরার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন ভুবনেশ্বর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৪:৩২ এএম ২০২৬
বয়স ৩৬ হলেও ফেরার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন ভুবনেশ্বর
ছবি

ছবি সংগৃহীত

নির্বাচকদের নজরে নেই তিনি অনেকদিন ধরেই। ঘরোয়া ক্রিকেট কিংবা আইপিএলে যতই ভালো পারফরম্যান্স দেখান না কেন, ভারতীয় জাতীয় দলের দরজা ভুবনেশ্বর কুমারের জন্য যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে। তবু স্বপ্ন দেখা থামাননি এই অভিজ্ঞ পেসার। 

 

৩৬ বছর বয়সেও ভারতের জার্সিতে আবার ফেরার ইচ্ছা এখনও জাগ্রত রয়েছে তার মধ্যে। উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর। এরপর কেটে গেছে বেশ কিছুটা সময়। জাতীয় দলে ফেরার সুযোগ এখনও আসেনি, তবে প্রত্যাশা হারাননি এই পেসার। 

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তাকে প্রশ্ন করা হয়, এখনও কি ভারতীয় দলের হয়ে খেলতে চান তিনি? জবাবে ভুবনেশ্বর বলেন, কেন তিনি ফিরতে চাইবেন না, তারও তো ভারতের হয়ে খেলার ইচ্ছা রয়েছে।


ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই পেসার। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচে মাত্র ১০ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জাতীয় দলে ফিরলে আবারও কি সেই একই ছন্দে বোলিং করতে চান তিনি? এ প্রশ্নের জবাবে ভুবনেশ্বর বলেন, তা করতে পারলে অবশ্যই তার ভালো লাগবে, আর সুযোগ পেলে অবশ্যই সেই চেষ্টা করবেন তিনি। 

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, গত মৌসুমে আইপিএলেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ভুবনেশ্বর। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। রজত পাটীদার ও বিরাট কোহলিদের নিয়ে গড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই পেসার। 

 

তারপরও জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য। আইপিএলের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, এরপর এশিয়ান গেমস। অথচ এসব কোনো পরিকল্পনাতেই এখন পর্যন্ত জায়গা হয়নি ভুবনেশ্বরের।

ডিসি/আপ্র/০৭/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই