গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার
ছবি

ছবি সংগৃহীত

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার গুল ফিরোজা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউয়ের সুযোগ না থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইশারা করে বল ব্যাটে লেগেছে বলে বোঝান তিনি। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষও প্রকাশ করেন।

আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ফলে তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।

চলতি এশিয়া কাপে পাকিস্তান দলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাস্তির মুখে পড়লেন ফিরোজা। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিকে ইশারা করে উদযাপন করায় পাকিস্তানের অধিনায়ক ফাতেমা সানাকেও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।

হংকংকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

এসি/আপ্র/০৯/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই