গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৮ এএম ২০২৬
টানা তৃতীয়বার প্লেঅফসে মেসি ও মায়ামি
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচে গোল হলো দুটি। কিন্তু হ্যাটট্রিক হয়ে গেল লিওনেল মেসি ও ইন্টার মায়ামি। টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের প্লেঅফসে খেলা নিশ্চিত করে ফেলল তারা। মেজর লিগ সকারের ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারায় ইন্টার মায়ামি। ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি করেন হার্মান বের্তেরামে ও রদ্রিগো দে পল। 

মেসি গোল না পেলেও দে পলের গোলটি এসেছে তার সহায়তা থেকেই। 

আলাদা করে বলতে হবে ডেইন সেন্ট ক্লেয়ারের কথাও। পেনাল্টিসহ চারটি দারুণ সেভ করেছেন মায়ামির গোলকিপার।


২০২৩ সালে মায়ামিতে আসার পর স্রেফ ওই বছরই প্লেঅফসে খেলতে পারেননি মেসি। এরপর টানা তিন বছর এই সাফল্যের ধারা ধরে রেখেছেন তিনি ও তার দল। মেজর লিগ সকারের শিরোপার মূল লড়াই এই প্লেঅফস। 

 

নিয়মিত মৌসুমের সেরা দল জিতে নেয় সপোর্টার্স শিল্ড শিরোপা। নিয়মিত মৌসুমের দুটি কনফারেন্সের ৯টি করে দল নিয়ে আয়োজন করা হয় প্লেঅফস। শীর্ষ ৭টি দল করে দল সরাসরি খেলে কোয়ার্টার-ফাইনালে। ৮ ও ৯ নম্বর দলকে পেরিয়ে আসতে হয় ওয়াইল্ড কার্ড রাউন্ড। এরপর এই প্লেঅফসের সেরা দলই জেতে লিগের মূল শিরোপা, যেটিকে বলা হয় মেজর লিগ সকার কাপ। 

গত মৌসুমে সেই শিরোপা জিতেছে মায়ামি। ২০১১-১২ মৌসুমে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে তারা। রেকর্ড টানা তৃতীয়বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা লিগের সেরা ফুটবলার হওয়ার হাতছানি আছে মেসির সামনে। চলতি মৌসুমে তিনি করেছেন ২৩টি, সহায়তা করেছেন ১৪ গোলে। 

 

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও এখন অনেকটা এগিয়ে আর্জেন্টাইন জাদুকর। দুইয়ে থাকা পিটার মুসা আপাতত তার চেয়ে চার গোল পেছনে আছেন। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচটিতে ২০তম মিনিটে সুপরিকল্পিত আক্রমণ থেকে এগিয়ে যায় মায়ামি। বক্সের ওপরের দিকে দে পলকে বল দেন মেসি। গোলের কাছাকাছি থাকা লুইস সুয়ারেসের দিকে বাড়ান দে পল। 

নিউ ইয়র্ক সিটির গোলকিপার ম্যাট ফ্রিসকে তার লাইন থেকে বের করে এনে সুয়ারেস ক্রস করেন বের্তেরামের দিকে। ফাঁকা জালে বল জড়িয়ে দেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া মেক্সিকান ফরোয়ার্ড।


লিগে গোলের দেখা পেলেন তিনি প্রায় ৫ মাস পর। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলটি করে মায়ামি। পাল্টা আক্রমণের সূচনা করেন বের্তেরামে এবং পাস দেন মেসি। মায়ামি অধিনায়ক ক্রস করেন বক্সের মাথায় থাকা দে পলের দিকে। 

 

সেখান থেকেই দুর্দান্ত শটে আর্জেন্টাইন তারকা গোলকিপারকে পরাস্ত করে বল জড়িয়ে দেন ওপরের বাম কোণায়। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে পেনাল্টি পায় নিউ ইয়র্ক। ডানদিকে ঝাঁপিয়ে দর্শনীয়ভাবে তা ঠেকিয়ে দেন মায়ামির গোলকিপার। 

 

ম্যাচে মায়ামির সমান ১৪টি শট নিয়েও গোল পায়নি নিউ ইয়র্ক। আগের ম্যাচেও গোল হজম করেনি মায়ামি। গত বছরের প্লেঅফসের পর এই প্রথম লিগে টানা দুই ম্যাচে বল গেল না তাদের জালে। 

 

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে জাল অক্ষত রাখতে পারল তারা গত ১১ ও ১৪ মার্চের পর প্রথমবার। এবার প্লেঅফসের লড়াই শুরু আগামী ১৮ নভেম্বর।

ডিসি/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭ মিনিটের ঝড়ে রেয়াল মাদ্রিদের জয়
১৫ অক্টোবর ২০২৬

৭ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৭ মিনিটের ঝড়ে রেয়াল মাদ্রিদের জয়

নির্ধারিত সময়ের তখন কেবল সাত মিনিট বাকি, দুই গোলে পিছিয়ে দল। চোখ রাঙানি দিচ্ছিল হার। সেই মুহূর্তে ঘু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে