গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শীতকালীন অলিম্পিকে ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৫০ এএম ২০২৬
শীতকালীন অলিম্পিকে ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
ছবি

রোমের ইতালীয় টাকশালে এক কর্মচারী অলিম্পিক পদকের কাজ করছেন -ছবি রয়টার্স

ইতালিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে বিজয়ীদের হাতে উঠছে অলিম্পিক ইতিহাসের সবচেয়ে দামী পদক। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রূপার দামে রেকর্ড বৃদ্ধির ফলে এবারের পদকগুলোর আর্থিক মূল্য আগের যেকোনও আসরের তুলনায় অনেক বেশি হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

তথ্য বিশ্লেষণ সংস্থা ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকের পর থেকে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১০৭ শতাংশ এবং রূপার দাম বেড়েছে প্রায় ২০০ শতাংশ। এর ফলে একটি স্বর্ণপদকের ধাতব মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ মার্কিন ডলারে, যা প্যারিস অলিম্পিকের সময়কার মূল্যের দ্বিগুণেরও বেশি। একইভাবে, একটি রৌপ্যপদকের বর্তমান মূল্য প্রায় ১ হাজার ৪০০ ডলার, যা দুই বছর আগের তুলনায় প্রায় তিন গুণ।

সিএনএন-এর সংবাদে উল্লেখ করা হয়েছে,  স্কিইং, আইস হকি, ফিগার স্কেটিং ও কার্লিংসহ বিভিন্ন শীতকালীন ইভেন্টে অংশ নেওয়া বিশ্বের সেরা ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হবে ৭০০টিরও বেশি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। সম্মান ও গৌরবের দিক থেকে এসব পদকের মূল্য অমূল্য হলেও, ধাতব বাজারমূল্যের হিসাবে এবার সেগুলোর দাম নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, খুচরা বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের জন্য রূপার দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মজুত বাড়ানোয় বাজারে এর দাম আরো বেড়েছে।

সিএনএন-এর সংবাদে আরো উল্লেখ করা হয়েছে, ইতালির রাষ্ট্রীয় টাকশাল ও পলিগ্রাফিক ইনস্টিটিউট পুনর্ব্যবহৃত ধাতু দিয়ে এসব পদক তৈরি করেছে। তবে স্বর্ণপদকের নাম থাকলেও তাতে খাঁটি স্বর্ণের পরিমাণ খুবই কম। একটি স্বর্ণপদকের মোট ওজন ৫০৬ গ্রাম হলেও এর মধ্যে মাত্র ৬ গ্রাম খাঁটি স্বর্ণ রয়েছে, বাকি অংশ রূপা। ব্রোঞ্জ পদক তৈরি করা হয় তামা দিয়ে, যার বাজারমূল্য তুলনামূলকভাবে খুবই কম।

উল্লেখ্য, ১৯১২ সালের স্টকহোম অলিম্পিকের পর থেকে অলিম্পিক স্বর্ণপদক আর কখনোই পুরোপুরি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি হয়নি। তবে সংগ্রাহকদের কাছে এসব পদকের মূল্য অনেক বেশি হতে পারে। উদাহরণ হিসেবে, ২০১৫ সালে ১৯১২ সালের একটি স্বর্ণপদক নিলোামে বিক্রি হয়েছিল প্রায় ২৬ হাজার ডলারে। তবে বেশিরভাগ অলিম্পিয়ানই তাঁদের পদক বিক্রি করেন না। কারণ, অর্থমূল্যের চেয়ে স্মৃতি ও অর্জনের গুরুত্বই তাঁদের কাছে বেশি।

বিশেষজ্ঞরা বলেছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক ঋণ বৃদ্ধির কারণে স্বর্ণ ও রূপার চাহিদা আরো বাড়তে পারে। ফলে ভবিষ্যতে অলিম্পিক পদকের মূল্য আরো বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই