গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

মেসি যেন বিশ্বকাপ না জেতেন, প্রার্থনা করেছিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
মেসি যেন বিশ্বকাপ না জেতেন, প্রার্থনা করেছিলেন রোনালদো
ছবি

ছবি সংগৃহীত

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা ফুটবলার, এ নিয়ে কম তর্ক হয়নি। তবে ২০২২ কাতার বিশ্বকাপের পর সেই তর্কে ভাটা পড়েছে। এখন সেভাবে আর সেই প্রশ্নই কেউ করে না। তবে সম্প্রতি এক ডকুমেন্টারিতে মেসিকে নিয়ে করা রোনালদোর মন্তব্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। 

ডকুমেন্টারিতে পর্তুগিজ তারকা স্বীকার করেন, ২০১৪ বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি জার্মানির কাছে হেরে যাওয়ায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন। ব্রাজিলের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপের ফাইনালের অতিরিক্ত সময়ে মারিয়ো গোটজের গোলে ১–০ ব্যবধানে জিতে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেয় জার্মানি।


ডকুমেন্টারির একটি অংশে রোনালদো জানান, মেসি যেন চ্যাম্পিয়ন হতে না পারেন, সেজন্য তিনি ফাতিমার ভার্জিন মেরির কাছে প্রার্থনাও করেছিলেন। ফাইনালের শেষ বাঁশি বাজার পর তিনি স্বীকার করেন, তার চিরপ্রতিদ্বন্দ্বী বিশ্বকাপ জিততে না পারায় তিনি স্বস্তি পেয়েছিলেন। 

 

তবে ২০১৪ সালে সেই স্বস্তির অনুভূতি ৮ বছর পর, ২০২২ সালে পরিণত হয় তার ‘সবচেয়ে বড় দুঃস্বপ্নে।’ ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপে ঐতিহাসিক ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের মাধ্যমে লিওনেল মেসি অবশেষে বিশ্বচ্যাম্পিয়ন হন। ফাইনালে তিনি জোড়া গোল করেন। 

 

টুর্নামেন্টে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌঁড়ে দ্বিতীয় হন মেসি। ফাইনালে হ্যাটট্রিকসহ ৮ গোল করে শীর্ষে ছিলেন এমবাপে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচে দুই গোল করার পাশাপাশি পেনাল্টিতেও সফল হন মেসি। 

 

অনেকের মতে, এই শিরোপাই আধুনিক যুগের সেরা ফুটবলার বিতর্কে চূড়ান্ত উত্তর হয়ে দাঁড়ায়। যদিও ফুটবল বিশ্বে ঐতিহাসিক আলোচনায় বিশ্বকাপকেই চূড়ান্ত মানদণ্ড হিসেবে ধরা হয়, তবুও ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা শিরোপার গণ্ডি ছাড়িয়ে গেছে।

 

ডিসি/আপ্র/১৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
২৯ মার্চ ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা
২৯ মার্চ ২০২৬

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা

প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড বলে প্রস্তুতিতে আরও বেশি মনোযোগী আফঈদা-প্রীতিরা। মাঝে খে...

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে