গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর চার মাসেরও কম সময় বাকি। কাতারে ট্রফি জেতা আর্জেন্টিনা আসন্ন আসরে শিরোপা ধরে রাখার প্রস্তুতি নিচ্ছে। তবে বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই একটি সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে মেক্সিকোর মুখোমুখি হতে চান না তিনি। 

জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যান-এর সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় খোলামেলা কথা বলেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। 

২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ২–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের স্মৃতি টেনে মেসি বলেন, ম্যাচটির গুরুত্ব ছিল অনেক বেশি। হারলেই বিদায় নিতে হতো টুর্নামেন্ট থেকে। 

“বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে আমাদের প্রায়ই দেখা হয়, অনেক সময়ই ‘ডু অর ডাই’ ম্যাচে,” বলেন মেসি। তিনি স্বীকার করেন, সেই ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়েই মাঠে নেমেছিল।


“আমরা সত্যি বলতে ভয় নিয়ে মাঠে নেমেছিলাম,” বলেন তিনি। আগেভাগে বিদায়ের শঙ্কা দলকে মানসিকভাবে চাপে রেখেছিল। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময়ই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি। 

বল দখলে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশল—এসব কারণে মেক্সিকো শক্তিশালী দলগুলোকেও চাপে ফেলতে পারে। 

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক হওয়ার কারণে মেক্সিকো বাড়তি সমর্থন ও পরিচিত ভেন্যুর সুবিধা পাবে। 

যা বিষয়টিকে আরও কঠিন করে তুলতে পারে। “নিজেদের মাঠে খেলার একটা প্রভাব থাকেই-ভালো বা খারাপ,” মন্তব্য করেন মেসি। এ কারণেই টুর্নামেন্টের শুরুর দিকে মেক্সিকোর সঙ্গে দেখা না হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।  

প্রসঙ্গত, আসন্ন টুর্নামেন্টে গ্রুপপর্বে দুই দলের দেখা হচ্ছে না। গ্রুপ ‘এ’-তে আছে মেক্সিকো। অন্যদিকে, ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

 

ডিসি/আপ্র/২৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই