গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ী নেইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪৩ এএম ২০২৬
বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ী নেইমার
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রস্তুতি শুরু হলেও দলে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার। আসন্ন দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের স্কোয়াডে না থাকায় তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা আরও বেড়েছে। 

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনও পুরোপুরি আশা ছাড়ছেন না। অন্যদিকে দলে জায়গা না পেয়ে হতাশ হলেও নিজের লক্ষ্য থেকে সরে যাননি বলে জানিয়েছেন নেইমার। 

বিশ্বকাপের আগে শক্তিমত্তা যাচাইয়ের অংশ হিসেবে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ২৬ মার্চ বস্টনে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নেইমারকে স্কোয়াডে না রাখার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। 

তাকে পর্যবেক্ষণ করতে গত ১০ মার্চ সান্তোসের একটি ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল আনচেলত্তির। কিন্তু পেশির সমস্যার কারণে সেই ম্যাচে খেলতে পারেননি নেইমার। এতে তার দলে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যায়।


২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে আর খেলতে পারেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে আগের ফর্মে ফেরার লক্ষ্য নিয়ে সৌদি আরব ছেড়ে নিজ দেশের ক্লাব সান্তোসে যোগ দেন তিনি। সম্প্রতি নিয়মিত ম্যাচ খেললেও এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। 

এ অবস্থায় আনচেলত্তি পরিষ্কার করে দিয়েছেন, সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত দলে ফেরার সুযোগ নেই নেইমারের জন্য। ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার বিশ্বকাপে খেলতে পারে, যদি সে শতভাগ ফিট থাকে। এবার তাকে দলে নেওয়া হয়নি, কারণ সে এখনও পুরোপুরি প্রস্তুত নয়। নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলতে হবে তাকে।’


স্কোয়াড ঘোষণার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান নেইমার। নিজের হতাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘দলে ডাক না পেয়ে কষ্ট পেয়েছি। তবে আমার লক্ষ্য অপরিবর্তিত আছে। প্রতিদিন অনুশীলন করে, ম্যাচ খেলে আমি আবার ফিরতে চাই। স্বপ্ন এখনও বেঁচে আছে।’ ৩৪ বছর বয়সী এই তারকা দলে না থাকলেও ফিরেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। 

ফরাসি লিগে পারফরম্যান্সের সুবাদে প্রায় এক বছর পর আবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর জুনের শুরুতে মিশরের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


ডিসি/আপ্র/১৭/০৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই