গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকা লিগ নিয়ে অনিশ্চয়তা, দ্রুত সমাধানের আশা মিঠুনের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:১৩ এএম ২০২৬
ঢাকা লিগ নিয়ে অনিশ্চয়তা, দ্রুত সমাধানের আশা মিঠুনের
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার ক্লাবগুলোর একাংশের বয়কটের কারণে স্থবির হয়ে পড়েছে দেশের সবচেয়ে জমজমাট ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্ধারিত সময়েও লিগ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। 

এই প্রেক্ষাপটে ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বার্তায় মিঠুন বলেন, ‘আমি কোয়াবের প্রেসিডেন্ট হিসেবে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে একটা ম্যাসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমরা সবাই অবগত আছি যে ঢাকা লিগটা বন্ধ হয়ে আছে। 

এই ক্ষেত্রে এটা আমরা জানি যে ঢাকা লিগ আমাদের সকল প্লেয়ারের জন্যে কতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল আয়ের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশিসংখ্যক প্লেয়ার আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগটা বন্ধ হওয়াতে প্রত্যেকটা প্লেয়ার অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।’ লিগ দ্রুত শুরুর লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। 

মিঠুন বলেন, ‘এই বিষয়টা আমাদের নলেজে আছে। আমরা আপনাদের পক্ষ হয়ে বিসিবির সঙ্গে এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি লিগটা যেন যত দ্রুত সম্ভব মাঠে গড়ানো যায়। এই জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এটার সমাধান করার চেষ্টা করব।’


বর্তমান সংকটের মধ্যে ক্রিকেটারদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কোয়াব সভাপতি আরও বলেন, ‘আমি আপনাদের উদ্দেশে শুধু এতটুকুই বলতে চাই, আপনারা কোয়াবের ওপর আস্থা রাখুন। 

আপনারা ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন। আমরা ডে বাই ডে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলছি। 

ক্রিকেটের স্বার্থে আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ যে সংকটটা চলছে এটা দ্রুতই সমাধান হয়ে যাবে।’ বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার অধিকাংশ ক্লাব কর্মকর্তার বয়কটের জেরে তৈরি হওয়া এই জটিলতা কাটাতে এখন সবার দৃষ্টি সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার দিকেই।

ডিসি/আপ্র/০১/০৪/২০২৬


 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই