গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:৩৯ এএম ২০২৬
আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে প্যারাগুয়ে-এর ভিলেতো শহরের এস্তাদিও আমেলিয়ানো ভিলেতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। আক্রমণাত্মক ফুটবল, দ্রুত পাসিং ও উচ্চ প্রেসিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।

প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ব্রাজিল। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রিকুয়ের্মে হেনরিক। এরপর ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপের চমৎকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকুয়ের্মে ফিলিপ।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ। ম্যাচের শেষ দিকে দ্রুতগতির এক আক্রমণ থেকে ডেভিড নোগেইরার সহায়তায় তৃতীয় গোলটি করেন এডুয়ার্ডো কনসেইসাও, নিশ্চিত হয় ৩-০ ব্যবধানের জয়।

পুরো ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে স্পষ্টভাবে এগিয়ে ছিল ব্রাজিল। এই জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে তারা শুধু বিশ্বকাপের টিকিটই নিশ্চিত করেনি, সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। যদিও ম্যাচটি এখন নিয়মরক্ষার, তবুও শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে