গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মেনু

আইপিএল খেলতে অবশেষে ভারতে যাচ্ছেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:১৪ এএম ২০২৬
আইপিএল খেলতে অবশেষে ভারতে যাচ্ছেন স্টার্ক
ছবি

ছবি সংগৃহীত

চলমান আইপিএলে অংশ নিতে ভারতে যাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেয়েছেন মিচেল স্টার্ক। ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার দিল্লি ক্যাপিটালস দলে যোগ দেবেন এবং আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। 

কাঁধ ও কনুইয়ের চোটে গত ২৫ জানুয়ারির পর থেকে কোনো ধরনের ক্রিকেটে খেলেননি স্টার্ক। প্যাট কামিন্স ও জশ হেইজেলউডের অনুপস্থিতিতে ঘরের মাঠে অ্যাশেজে তার ওপর চাপ ছিল প্রবল। 

১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়ে তিনি হন সিরিজ সেরা। পাঁচ টেস্ট মিলিয়ে বোলিং করেন ১৫৩.১ ওভার। এরপর জানুয়ারিতে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে পাঁচ ম্যাচ খেলে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। কিন্তু সেই ম্যাচগুলোর একটিতে ক্যাচ ধরার জন্য ডাইভ দিয়ে বাঁ কাঁধ ও কনুইয়ে গুরুতর আঘাত পান অভিজ্ঞ এই পেসার।


ফেব্রুয়ারিতে বিরতির পর বোলিংয়ে ফিরে তিনি কিছুটা ব্যথা অনুভব করেন, যার কারণে তার আইপিএলে যোগ দেওয়া বিলম্বিত হয়। আইপিএলের শুরুতে তার না খেলা নিয়ে ভারতীয় ক্রিকেটে চর্চা হয় অনেক, তৈরি হয় নানা বিভ্রান্তি। পরে স্টার্ক সামাজিক মাধ্যমে তার চোটের বিস্তারিত বিবরণ দেন এবং তার অনুপস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়ানোয় হতাশা প্রকাশ করেন।

 ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, স্টার্ক সিডনিতে তার বাড়িতে ব্যথা ছাড়াই বোলিং করে ভালো একটি সপ্তাহ কাটিয়েছেন এবং শুক্রবার তার ভারতে রওনা হওয়ার কথা রয়েছে। 

জয়পুরে ১ মে অনুষ্ঠেয় ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তিনি কিছুটা সময়ও পাবেন। 

অপ্রত্যাশিত কোনো সমস্যা না হলে, ওই দিন থেকে ক্যাপিটালসের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে। আইপিএলের গত নিলামের আগে স্টার্ককে পৌনে ১২ কোটি রুপিতে ধরে রাখে দিল্লি ক্যাপিটালস।


 

সংশ্লিষ্ট খবর

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
২৩ এপ্রিল ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের মতো শুরু। এরপর নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের ম্যারাথন জুটি। শান্ত...

এইচপির প্রধান হতে যাচ্ছেন কোচ সালাউদ্দিন
২৩ এপ্রিল ২০২৬

এইচপির প্রধান হতে যাচ্ছেন কোচ সালাউদ্দিন

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা থাকে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের। যে কারণে প্রতি বছরই...

টানা দ্বিতীয় ফিফটিতে শান্ত, বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ
২৩ এপ্রিল ২০২৬

টানা দ্বিতীয় ফিফটিতে শান্ত, বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল...

সাগরিকায় অঘোষিত ফাইনালে সিরিজ জয়ের লড়াই
২২ এপ্রিল ২০২৬

সাগরিকায় অঘোষিত ফাইনালে সিরিজ জয়ের লড়াই

ঢাকায় শেষ ম্যাচ জিতে ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়ে চট্টগ্রামে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই