গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাঠে খেলে মাঠেই মারা গেলেন নাইজেরীয় স্ট্রাইকার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৬:০২ এএম ২০২৬
মাঠে খেলে মাঠেই মারা গেলেন নাইজেরীয় স্ট্রাইকার
ছবি

মাঠে খেলে মাঠেই মারা গেলেন নাইজেরীয় স্ট্রাইকার

নাইজেরিয়ায় ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ লুটিয়ে পড়ে মারা গেছেন দেশটির সাবেক স্ট্রাইকার মাইকেল এনেরামো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

শুক্রবার (২৪ এপ্রিল) কাদুনায় ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি মাঠে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) নিশ্চিত করেছে যে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয়েছে।

২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এনেরামো। ক্লাব ক্যারিয়ারে তিনি তিউনিসিয়া, আলজেরিয়া, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তার মৃত্যুতে সাবেক ক্লাব বেসিকতাসসহ বিভিন্ন ক্লাব ও ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জাতীয় দলের হয়ে তার উল্লেখযোগ্য মুহূর্ত আসে ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বে। ঘরের মাঠে তিউনিসিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে গোল করে তিনি নাইজেরিয়ার বিশ্বকাপে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের মূল দলে তাকে রাখা হয়নি।

ফুটবল মাঠে আকস্মিক এই মৃত্যুতে নাইজেরিয়ার ক্রীড়াঙ্গনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সানা/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রিভার প্লেটের ৮৭ বছরের রেকর্ড ভাঙলো আল নাসর
১৫ সেপ্টেম্বর ২০২৬

রিভার প্লেটের ৮৭ বছরের রেকর্ড ভাঙলো আল নাসর

সৌদি আরবের ক্লাব আল নাসর ঘরোয়া লিগে টানা ৯৪ ম্যাচে গোল করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এর মধ্য দিয়ে ৮৭...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের...

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার
১৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার

প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক...

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি
১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। ওই ধাক্কার পর আক্রমণে আর তাদের স্বরূপে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই