গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের দুই ক্রিকেটারকে জরিমানা আইসিসির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:২৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
বাংলাদেশের দুই ক্রিকেটারকে জরিমানা আইসিসির
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের সিরিজ নির্ধারণী ওয়ানডে চলছে রাজশাহীতে। সেই মাঠেই হয়েছে সিরিজের বাকি দুই ম্যাচও। দ্বিতীয় ওয়ানডে আচরণবিধি লঙ্ঘন করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। পেয়েছেন সেই অপরাধের শাস্তিও।

গত বুধবার দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় বাংলাদেশ নারী দলের দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনের নামের সঙ্গেই যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ দুই বছরে প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তাদের।

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখিয়ে নাহিদা শাস্তি পেয়েছেন। আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের কথা বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগে। কোনো ব্যাটারকে আউট হওয়ার পর তাকে বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না।

এদিকে শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লু আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। আপত্তি জানিয়ে ব্যাট উঁচু করে দেখানোর পর মাঠ ছাড়তেও দেরি করেন এই ব্যাটার। তার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা কিনা সম্পর্কিত আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে।

দুই অন-ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। দুজনই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানি হয়নি।

এসি/আপ্র/২৫/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই