গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসিকে নিয়ে স্বস্তির খবর জানালো মায়ামি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৬ মে ২০২৬ | আপডেট: ০৭:১৪ এএম ২০২৬
মেসিকে নিয়ে স্বস্তির খবর জানালো মায়ামি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ক্লাবের শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটের কারণে আলোচনায় এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়ককে শিরোপা ধরে রাখার মিশনে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল। স্বস্তির ব্যাপার হলো মেডিকেল রিপোর্টে ভালো খবর মিলেছে।

গতকাল (সোমবার) তার ক্লাব ইন্টার মায়ামি জানায়, মেডিকেল পরীক্ষায় মেসির কোনো চোট ধরা পড়েনি। তার হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে কেবল টান পড়েছে। যদিও আর্জেন্টাইন তারকা কবে ফিরতে পারবেন, সেই সময়সীমা জানাতে পারেনি মেজর লিগ সকার ক্লাব।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলে জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। সরাসরি চলে যান লকার রুমে।  

মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সোমবার আরো কিছু মেডিকেল পরীক্ষার পর প্রাথমিক রোগ নির্ণয়ে দেখা গেছে যে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সাথে অতিরিক্ত চাপ বা ওভারলোডের সংযোগ রয়েছে।’

মেসির ফেরার সময় নিয়ে তারা বলেছে, ‘শারীরিক কর্মকাণ্ডে তার ফিরে আসার সময়সীমা মূলত তার ক্লিনিকাল ও কার্যকারিতার অগ্রগতির ওপর নির্ভর করবে।’

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও দিয়েছেন স্বস্তির খবর। এক্স-এ তার পোস্ট, ‘বিশ্বকাপের আগে লিওনেল মেসি কেবল অস্বস্তিতে ভুগেছে। কিন্তু কোনো গুরুতর চোট পাননি। টেস্টে নিশ্চিত হওয়া গেছে।’

আগামী ১১ জুন শুরু হচ্ছে বিশ্বকাপ। পাঁচ দিন পর আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। আগামী সপ্তাহে আলবিসেলেস্তেরা তাদের স্কোয়াড ঘোষণা করতে পারে।

এসি/আপ্র/২৬/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই