গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইতিহাসের সেরা বিশ্বকাপ খেলার লক্ষ্য জ্যোতির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৩ এএম ২০২৬
ইতিহাসের সেরা বিশ্বকাপ খেলার লক্ষ্য জ্যোতির
ছবি

ছবি সংগৃহীত

সামনেই নারী বিশ্বকাপ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিশ্বাস করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স উপহার দিতে পারবে। 

এখন পর্যন্ত সাতবারের অংশগ্রহণে বাংলাদেশ কখনও সেমিফাইনালে উঠতে পারেনি। তবে এবার সেই সীমাবদ্ধতা ভাঙার স্বপ্ন দেখছে টাইগ্রেসরা। আইসিসির প্রকাশিত এক রিপোর্টে জ্যোতি বলেছেন, বাংলাদেশের গ্রুপটি বেশ কঠিন। 

এই গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা  এবং পাকিস্তান নারী ক্রিকেট দল যারা নিয়মিত বিশ্বকাপের শেষ চার কিংবা ফাইনালে জায়গা করে নেয়।


তবু নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে বাংলাদেশের। জ্যোতি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যে কোনো ম্যাচ জিততে পারি। তাই এবার আমাদের লক্ষ্য ইতিহাসের সেরা বিশ্বকাপ খেলা।’ 

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাম্প্রতিক ফল খুব একটা আশাব্যঞ্জক নয়। সর্বশেষ জয় এসেছে গত এপ্রিলে একটি ওয়ানডে ম্যাচে। তবে কয়েকটি ম্যাচে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে দলটি। 

 

অধিনায়কের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের ফর্ম। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন স্বর্ণা আক্তার, শারমিন আক্তার এবং সুলতানা খাতুনের পারফরম্যান্সের কথা। 

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে স্বর্ণা ও শারমিন ব্যাট হাতে ভালো করেছেন। সুলতানা খাতুন শেষ ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন।


বর্তমানে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। 

স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচগুলো ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন জ্যোতি। এবারের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডে বাংলাদেশ নারী দল আগে কখনও খেলেনি। 

তাই নতুন পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ হলেও সেটি নিয়েও রোমাঞ্চিত দল। আগামী ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। 

বিশ্বকাপ বাছাইপর্বে ডাচদের হারানোর স্মৃতি থেকে আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন জ্যোতি। তিনি জানান, বাছাইপর্বে প্রতিটি ম্যাচ জেতা এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন ছিল।

 

ডিসি/আপ্র/০১/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই