গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৭ জুন ২০২৬

মেনু

রোমাঞ্চকর ড্রয়ে নিউজিল্যান্ড-ইরানের লড়াই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ০৮:২২ এএম ২০২৬
রোমাঞ্চকর ড্রয়ে নিউজিল্যান্ড-ইরানের লড়াই
ছবি

ইরানকে সমতায় ফেরানোর পর মেহোবির উদযাপন -ছবি রয়টার্স

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রোমাঞ্চে ঠাসা এক ম্যাচে নিউজিল্যান্ড ও ইরান ২-২ গোলে ড্র করেছে। দুই দফায় এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড, আর দুই দফায় পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ম্যাচ শেষ করেছে ইরান।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইরান। তবে প্রথম সুযোগেই গোলের দেখা পায় নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে ক্রিস উডের সহযোগিতায় বল পেয়ে সারপ্রিত সিংয়ের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ের দারুণ ভলিতে গোল করেন ইলাইজা জাস্ট।

গোল হজমের পর ম্যাচে আধিপত্য বাড়ায় ইরান। একাধিক আক্রমণ সামাল দেয় নিউজিল্যান্ডের রক্ষণ। ২৩তম মিনিটে মেহদি তারেমির দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে, গোল থেকে বঞ্চিত হয় ইরান। তবে ধারাবাহিক চাপের ফল পেতে বেশি সময় নেয়নি তারা।

ম্যাচের ৩১তম মিনিটে সামান গাদুসের ভুলে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন রামিন রেজাইয়ান, ম্যাচে সমতা ফেরায় ইরান।

বিরতির পর আবারো আক্রমণাত্মক হয় দুই দল। ৫৫তম মিনিটে ক্রিস উড ও ইলাইজা জাস্টের চমৎকার বোঝাপড়ায় পাল্টা আক্রমণ থেকে আবারো এগিয়ে যায় নিউজিল্যান্ড। উডের সঙ্গে ওয়ান-টু পাস খেলে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন জাস্ট।

তবে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ৬৩তম মিনিটে রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে শক্তিশালী হেডে গোল করেন মোহাম্মাদ মোহেবি, ফের সমতায় ফেরে ইরান।

শেষ ২০ মিনিটে আক্রমণের চাপ বাড়ালেও জয় নিশ্চিত করতে পারেনি কোনো দলই। ইরান একাধিক সুযোগ তৈরি করলেও নিউজিল্যান্ডের রক্ষণ ও গোলকিপার ম্যাক্স ক্রোকোম্ব দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলেন।

পুরো ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয় দুই দল। তবে শেষ পর্যন্ত দুই দলের কেউই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা আরো উন্মুক্ত হয়ে গেল।

সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ গুটিয়ে গেল ১৩১ রানেই!
১৭ জুন ২০২৬

বাংলাদেশ গুটিয়ে গেল ১৩১ রানেই!

শুরুটা ভালো হলো, এরপর রানের গতিও বেশিরভাগ সময় ঠিক থাকলো। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে ব্যাটাররা একের...

প্রথম ১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের
১৭ জুন ২০২৬

প্রথম ১০ ওভারেই ৫ উইকেট নেই বাংলাদেশের

শুরুটা ভালো হলো, এরপর রানের চাকাও সচল থাকলো। তবে উইকেটও পড়লো নিয়মিত বিরতিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি...

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি
১৭ জুন ২০২৬

হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন মেসি

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক রাত কাটালেন লিওনেল মেসি। আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে...

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি
১৭ জুন ২০২৬

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি

৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় আর্জেন্টিনা। শিরোপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই