গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্যাটিং-বোলিংয়ে দাপটে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৫২ এএম ২০২৬
ব্যাটিং-বোলিংয়ে দাপটে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ৪ বলে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের দেওয়া বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে আক্রমণাত্মক শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ব্রায়ান বেনেট। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি তিনি। দ্রুতই সাজঘরে ফেরেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। তিন নম্বরে নামা ডিয়ন মায়ার্সও ব্যর্থ হন।

তবে পাল্টা আক্রমণের চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু রিশাদ হোসেনের বলে থেমে যায় তাঁর লড়াই। এরপর রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জয়ের সমীকরণ মেলাতে পারেনি জিম্বাবুয়ে।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান দারুণ ভিত্তি গড়ে দেন। দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা।

তানজিদ তামিম ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৪ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। অন্যদিকে সাইফ হাসান ৪২ বলে স্পর্শ করেন অর্ধশতক। তাঁর ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান।

দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান বড় ইনিংস খেলতে পারেননি। তবে শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

ইয়াসির আলী ১২ বলে অপরাজিত ২২ রান করেন। আর সাইফউদ্দিন মাত্র ১০ বলে অপরাজিত ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তাঁর ব্যাটিংয়ে শেষ দিকে বাংলাদেশের স্কোর আরো সমৃদ্ধ হয়।

এরপর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচ এখন দুই দলের জন্যই হয়ে উঠেছে শিরোপা নির্ধারণী লড়াই।
সানা/আপ্র/১৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই