গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ওচোয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪২ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:২১ এএম ২০২৬
২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ওচোয়া
ছবি

ছবি সংগৃহীত

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া ২২ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দিয়ে ৪১ বছর বয়সী এই তারকা জানান, আর মাঠে দেখা যাবে না তাকে।

বিদায়ী বার্তায় ওচোয়া লিখেছেন, ‘আমি আমার সবটুকু দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে খেলেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।’

তিনি আরো বলেন, ‘গোলরক্ষক হওয়া মানে এমন একটি মুহূর্তের জন্য ৯০ মিনিট অপেক্ষা করা, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে কোনো দ্বিধা করা যাবে না।’

গত সপ্তাহেই ৪১ বছরে পা দেওয়া ওচোয়া ২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন। এরপর নতুন কোনো ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জন থাকলেও অবসরের ঘোষণার মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন তিনি।

মেক্সিকোর হয়ে ছয়টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া ওচোয়া ফুটবল ইতিহাসের বিরল এক কীর্তির মালিক। এই তালিকায় রয়েছেন কেবল কয়েকজন কিংবদন্তি ফুটবলার। ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। সাত মৌসুম পর ২০১১ সালে ফরাসি ক্লাব আজাসিওতে যোগ দিয়ে ইউরোপে পাড়ি জমান। এরপর মালাগা, গ্রানাডা, স্তান্দার লিয়েজ, সালেরনিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসোলের হয়ে খেলেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় ক্লাব আমেরিকার জার্সিও গায়ে তোলেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে রাউল রাঙ্গেলের বিকল্প হিসেবে দলে ছিলেন ওচোয়া। গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ ম্যাচে শেষ ১৩ মিনিট মাঠে নামেন। ম্যাচ শেষে ক্যারিয়ারের সূচনাস্থল এস্তাদিও আজটেকার গোলপোস্টে চুমু দিয়ে সতীর্থ ও দর্শকদের কাছ থেকে আবেগঘন বিদায় নেন।

ক্লাব ক্যারিয়ারে ক্লাব আমেরিকার হয়ে লিগ শিরোপা এবং স্তান্দার লিয়েজের হয়ে বেলজিয়ান কাপ জিতেছেন ওচোয়া। জাতীয় দলের হয়ে জিতেছেন ছয়টি কনকাকাফ গোল্ড কাপ। এছাড়া ২০২০ টোকিও অলিম্পিকে মেক্সিকোর হয়ে ব্রোঞ্জ পদকও অর্জন করেন তিনি।

অবসরের বার্তায় ওচোয়া বলেন, ‘আমি কখনো ভাবিনি একটি স্বপ্ন আমাকে এত দূর নিয়ে যাবে। আমি শুধু গর্ব নিয়ে পেছনে তাকাতে পারি এবং বলতে পারি—ধন্যবাদ। লাখো মানুষের ভালোবাসা আর মেক্সিকোর হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি।’

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
২৭ জুলাই ২০২৬

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো র...

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ
২৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত: মিরাজ

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। দ...

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই