গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা
ছবি

ছবি সংগৃহীত

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। এই ম্যাচে শরিফুল ইসলামের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে খেলবেন তারা দুজন। শনিবার এক বিবৃতিতে তাদের চোটের বিষয়ে বিস্তারিত জানায় বিসিবি। 

 

হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ এর চোটে সবশেষ জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফেরেন শরিফুল। এক সপ্তাহ বিশ্রামের পর গত মঙ্গলবার থেকে শুরু করেন পুনবার্সন প্রক্রিয়া। 

পুনর্বাসন চালিয়ে যাওয়া এই বাঁহাতি পেসার বুধবার থেকে বোলিং শুরু করবেন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ১২ অগাস্টের আশেপাশে সময়ে দেবেন ফিটনেস পরীক্ষা। 

বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক থাকার পাশাপাশি ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে।


অন্যদিকে, ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পায়ের মাংসপেশির চোটে পড়েন লিটন। ৮-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও এখনও চোটের সঙ্গে লড়ছেন এই কিপার-ব্যাটসম্যান। গত শুক্রবার সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে একটি থেরাপি দেওয়া হয়েছে তাকে। 

আগামী মঙ্গলবার থেকে ফের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অগাস্টের আশেপাশে সময়ে তিনি ফিটনেস পরীক্ষা দেবেন। 

সেখানে সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে। ডারউইনে আগামী ১৩ অগাস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। 

আর দ্বিতীয় টেস্ট শুরু ২২ অগাস্ট থেকে, ম্যাকাইয়ে। চোটে থাকা আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আগামী ১৮ অগাস্টের পর থেকে ম্যাচ খেলার অনুমতি পাবেন। এর আগে চলতি মাসেই তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পরে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ম মেনে তাকে দেওয়া হবে খেলার অনুমতি।

ডিসি/আপ্র/২৫/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই