গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রেকর্ড গড়ে ২০.৬ বিলিয়ন ডলারের ঘর ছুঁল আইপিএল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৫৫ এএম ২০২৬
রেকর্ড গড়ে ২০.৬ বিলিয়ন ডলারের ঘর ছুঁল আইপিএল
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ব্যবসার মূল্যায়ন এক বছরে ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০.৬ বিলিয়ন (২ হাজার ৬০ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে। মার্কিন ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক ‘হুলিহান লোকি’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

 

২০০৮ সালে যাত্রা শুরু করা ১০ দলের এই টুর্নামেন্টটি শুরু থেকেই বিশ্বের সেরা ক্রিকেটারদের আকর্ষণ করে আসছে। এর পাশাপাশি সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, মার্চেন্ডাইজিং এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগের সমন্বয়ে গড়ে উঠেছে আইপিএলের একটি অত্যন্ত সফল বাণিজ্যিক মডেল।

 চলতি বছরের শুরুর দিকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং রাজস্থান রয়্যালস; এই দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন ফ্র্যাঞ্চাইজিগুলোর আকাশচুম্বী জনপ্রিয়তা ও বড় বড় বিনিয়োগকারীদের আগ্রহকে নতুন করে তুলে ধরেছে। গত মার্চ মাসে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম সর্বকালের রেকর্ড ১.৭৮ বিলিয়ন (১৭৮ কোটি) ডলারে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নেয়। 

পরবর্তীতে মে মাসে মিত্তাল পরিবার এবং আদর পুনাওয়ালা ১.৬৫ বিলিয়ন (১৬৫ কোটি) ডলারে রাজস্থান রয়্যালস ক্রয়ের ঘোষণা দেন।


বুধবার প্রকাশিত হুলিহান লোকির ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক মূল্যায়নে আইপিএল টানা দ্বিতীয় বছরের মতো দুই অঙ্কের (ডাবল ডিজিট) প্রবৃদ্ধি অর্জন করল। 

হুলিহান লোকির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য এখন নতুন উচ্চতায় পৌঁছেছে, বেসরকারি পুঁজির অংশগ্রহণ দ্রুত বেড়েছে এবং লিগটির বাণিজ্যিক ইকোসিস্টেম ক্রমাগত বিস্তৃত হচ্ছে।’ 

তিনি আরও যোগ করেন, ‘শক্তিশালী রাজস্ব প্রবাহ, সুসংহত ব্যয় কাঠামো এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান দর্শকপ্রিয়তার ওপর ভিত্তি করে আইপিএল খেলাধুলা, মিডিয়া ও বাণিজ্যিক সুযোগের এক অনন্য মিলনস্থলে পরিণত হয়েছে। 

সাম্প্রতিক এই বড় লেনদেনগুলো দীর্ঘমেয়াদে আইপিএলে বিনিয়োগকারীদের দৃঢ় আস্থার কথাই পুনর্নিশ্চিত করে।’ প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে আইপিএলের একক ব্র্যান্ড ভ্যালু ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৩ বিলিয়ন (৪৩০ কোটি) ডলারে দাঁড়িয়েছে। 

বর্তমানে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন (৩১.২ কোটি) ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে শীর্ষে অবস্থান করছে।

ডিসি/আপ্র/২৯/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই