গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

বাংলাদেশে আসছেন কিলিয়ান এমবাপ্পে!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০৭ এএম ২০২৬
বাংলাদেশে আসছেন কিলিয়ান এমবাপ্পে!
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। দেশব্যাপী আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তাকে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশজুড়ে ফুটবলকে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি করা। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দেশের প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম বলেন, উপজেলা পর্যায়ে একটি মাঠের পরিবর্তে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজন করা হবে। এতে আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পাবে এবং তৃণমূলে ফুটবল উৎসবের পরিবেশ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি একটি ফুটবল দলও গঠন করতে না পারে, তবে সেখানে শিক্ষার্থীর সংকট রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে দল গঠন না করা প্রতিষ্ঠানের এমপিও স্থগিত রাখার বিষয়ও সরকার বিবেচনা করছে।

প্রতিযোগিতার ব্যয় নির্বাহে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শিক্ষা ও ক্রীড়া খাতের উন্নয়ন বরাদ্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রয়োজনে রাজস্ব খাত থেকেও অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও শিক্ষা বোর্ডগুলোকে মাঠপর্যায়ের আয়োজনে আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কার এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে সরকার সমন্বিত উদ্যোগ নেবে, যাতে তৃণমূল থেকেই প্রতিভাবান ফুটবলার তৈরি করা যায়। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে মাঠ সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিবের নাম
০৩ আগস্ট ২০২৬

শেখ হাসিনার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সাকিবের নাম

ভারতে অবস্থানের দুই বছর পর প্রথমবারের মতো একটি প্রকাশ্য গণমাধ্যম অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিতে যাচ...

সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের
০২ আগস্ট ২০২৬

সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের

প্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন...

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প
০১ আগস্ট ২০২৬

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প

ফিফার বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই...

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা
০১ আগস্ট ২০২৬

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে