গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

আর্জেন্টাইন বার্কোর নতুন ঠিকানা চেলসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৫৬ এএম ২০২৬
আর্জেন্টাইন বার্কোর নতুন ঠিকানা চেলসি
ছবি

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান তরুণ ফুটবলারদের একজন বালেন্তিন বার্কো। যদিও এবারের বিশ্বকাপে তার ওপর খুব একটা ভরসা করেননি কোচ লিওনেল স্কালোনি। তাকে পর্যাপ্ত সুযোগ না দেওয়া নিয়ে ছিল বেশ আলোচনা। 

তবে তার প্রতিভা যে ফুটবল বিশ্বের নজরে পড়েছে, সেটির প্রমাণ হয়েই গেল। তার ওপর বড় ভরসা রাখল চেলসি। গুঞ্জনটা ছিল বিশ্বকাপের সময়টাতেই। 

গত কয়েকদিনে তা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। ফরাসি ক্লাব স্থাসবুহ থেকে বার্কো পাড়ি জমালেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে। 

২২ বছর বয়সী আর্জেন্টাইনের সঙ্গে চেলসির চুক্তি সাত বছরের। চুক্তির আর্থিক বিষয়াদি খোলাসা করা হয়নি।


চেলসি রোববার বিবৃতিতে জানায়, “বহুমুখী এই মিডফিল্ডার ২০৩৩ সাল পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন এবং প্রাক-মৌসুমের শেষের দিকে কোচ শাবি আলোন্সো ও তার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দেবেন।” 

সেন্ট্রাল মিডফিল্ড থেকে মাঝমাঠের নানা জায়গায় খেলতে পারেন বার্কো, দক্ষতা দেখিয়েছেন তিনি উইঙ্গার হিসেবেও। এমনকি প্রয়োজনে খেলতে পারেন ফুল ব্যাক হিসেবেও। 

ছেলেবেলায় দুটি একাডেমি হয়ে ১০ বছর বয়সে বার্কোর পা পড়ে বোকা জুনিয়র্সের একাডেমিতে। এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক ২০২১ সালে। ২০২৪ সালে তিনি পাড়ি জমান ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে। 

 

ইংলিশ ক্লাবটি থেকেই ধারে খেলেছেন সেভিয়া ও স্থাসবুহতে। গত মৌসুমে নিয়মিত চুক্তিতেই নাম লেখান ফরাসি ক্লাবটিতে। সেখান থেকে এবার তার আশ্রয় হলো প্রথম কোনো বড় ক্লাবে। গত মৌসুমে স্থাসবুহর হয়ে ৫৮ ম্যাচ খেলে তিনটি গোল করেন বার্কো, অ্যাসিস্ট ছিল ১১টি।

 আর্জেন্টিনার জার্সিতে পাঁচটি ম্যাচ খেলে দুটি গোল তিনি করেছেন। তবে এবারের বিশ্বকাপে স্রেফ একটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ম্যাচে ৭১তম মিনিটে তাকে নামান স্কালোনি।

ডিসি/আপ্র/০৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়ার পদক ঝড়, বাংলাদেশের শূন্য হাত
০৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার পদক ঝড়, বাংলাদেশের শূন্য হাত

কমনওয়েলথ গেমস-২০২৬

ফিফার নিষেধাজ্ঞা ঝড়ে টালমাটাল বাংলাদেশের ঘরোয়া ফুটবল
০৩ আগস্ট ২০২৬

ফিফার নিষেধাজ্ঞা ঝড়ে টালমাটাল বাংলাদেশের ঘরোয়া ফুটবল

বাংলাদেশের ঘরোয়া ফুটবল বড় ধরনের সংকটের মুখে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আরোপিত দলবদল...

ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার
০৩ আগস্ট ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি উয়েফার

বিতর্কিত ‘বিনিয়োগ পরিকল্পনা’ বাতিল করার পরও জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ প্রতিনিয়ত বাড়ছে। এবার সেই প...

ইতিহাস গড়ে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নাবি
০৩ আগস্ট ২০২৬

ইতিহাস গড়ে ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নাবি

অনেক আলোচনা-সমালোচনার ঝড়ের পর অবশেষে ভারতের টেস্ট দলে ডাক পেলেন আকিব নাবি। তাতে খুলে গেল ইতিহাসের দু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে