গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৪ এএম ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাস ও সতর্কবার্তায় আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এসি/আপ্র/০২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
০১ আগস্ট ২০২৬

দেশের ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের সাতটি জেলায় আজ (১ আগস্ট) দুপুরের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহা...

ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস
৩০ জুলাই ২০২৬

ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয়টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগু...

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২৯ জুলাই ২০২৬

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস

দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে স...

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
২৯ জুলাই ২০২৬

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই