গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে সশস্ত্র হামলায় পুলিশের দুই সদস্য আহত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৪ এএম ২০২৬
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে সশস্ত্র হামলায় পুলিশের দুই সদস্য আহত
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন।

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান।

ফাঁড়ির ইনচার্জ বলেন, ‘সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২নং প্লাটফর্ম থেকে ইয়াবাসহ দুই নারী-পুরুষকে আটক করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। এসময় তাদের আটকের খবর পেয়ে আসামিদের ছিনিয়ে নিতে অন্যান্য মাদক ব্যবসায়ীরা একযোগে সশস্ত্র হামলা করে। এসময় ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলেও অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা রামদা, চাপাতি দিয়ে দরজা, জানালায় আঘাত করে। একপর্যায়ে তাদের হামলায় পুলিশের এটিএসআই নূরুল ইসলাম মাথায় এবং কনস্টেবল আশিক হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তিনি বলেন, ‘দুই মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় মাদক আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলাসহ দুটি মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার
১৩ অক্টোবর ২০২৬

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার

স্ত্রীর মুঠোফোনে সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ থেকে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বীথি আক্তারকে...

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ
১১ অক্টোবর ২০২৬

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর থেকে হীরা, প্লাটিনাম, রুবি, স্বর্ণালংকার ও...

পরীক্ষায় পাস ও বিদেশে চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়
১০ অক্টোবর ২০২৬

পরীক্ষায় পাস ও বিদেশে চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়

বিদেশে চাকরি, কর্মী ভিসা ও লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রাজধান...

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই
০৯ অক্টোবর ২০২৬

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে সশস্ত্র হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে