গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৬ এএম ২০২৬
মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে
ছবি

ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করে একে ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে আখ্যা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) দিল্লি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


অভিজিত বলেন, নরেন্দ্র মোদী একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই। তিনি আরও বলেন, আপনারা যদি এ ধরনের মানুষদের আটক করতেই চান, তাহলে জরুরি অবস্থা ঘোষণা করুন। আর কতকাল আপনারা মানুষকে বোকা বানিয়ে রাখবেন?


যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে বন্ধ করে দেওয়া এবং সিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি ঘোষণা করেছেন অভিজিত। ওই কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গত কয়েক দিনে সিজেপি কর্মী, বামপন্থী ছাত্র সংগঠন, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ এবং আটকের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে দুই দিন আগে জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে যাওয়ার পর সিজেপির কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে অভিজিত প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল? তিনি বলেন, ব্রিটিশ আমলে এমনটি ঘটত, আর এখন মোদি ও শাহের পুলিশও একই কাজ করছে। আজ এমন একটা সময় এসেছে যে আমাদের নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনেও মোদী সরকারের সমালোচনা করেন সিজেপি প্রতিষ্ঠাতা। তিনি প্রশ্ন করেন, নরেন্দ্র মোদির কাছে ঠিক কী কারণে জ্ঞানেশ কুমার জাতীয় পতাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? অভিজিতের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রদেশে জাতীয় পতাকা ওড়াননি। অথচ আশুতোষ ও সৌরভ জাতীয় পতাকা ওড়ানোয় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে দেশের শাসনব্যবস্থা ও সংবিধানের আদর্শের কথা তুলে ধরে অভিজিত বলেন, এই দেশ গান্ধীর আদর্শ এবং বাবা সাহেবের সংবিধান অনুযায়ী চলবে।

ডিসি/আপ্র/১৫/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি

বাংলাদেশের তরুণদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের জেন-জিরা এখন গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন...

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান
১৫ অক্টোবর ২০২৬

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান

চীনের সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা ও সার...

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন
১৫ অক্টোবর ২০২৬

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্...

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৫ অক্টোবর ২০২৬

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মার্কিন সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে ‘মাদার অফ অল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে