গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪০ এএম ২০২৬
চীনের ওপর নির্ভরশীলতা ইউরোপের সার্বভৌমত্বের জন্য হুমকি: তাইওয়ান
ছবি

ছবি সংগৃহীত

চীনের সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ইউরোপের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্বকেও ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং। 


তার মতে, চীনের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও কৌশলগত স্বাধীনতা রক্ষা করা জরুরি। মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশে নিরাপত্তা ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সতর্কবার্তা দেন। বৃহস্পতিবার ব্রাসেলসে শুরু হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে চীনের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা।


বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতগুলোতে চীনের ওপর নির্ভরতা হ্রাস করাও ইইউর নেতাদের আলোচনায় গুরুত্ব পাবে। লিন চিয়া-লুং বলেন, চীনের কর্তৃত্ববাদী আদর্শ ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক।

তাই চীনের ওপর নির্ভরশীলতা কেবল অর্থনৈতিক ঝুঁকি নয়, এটি ইউরোপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্যও হুমকি। তিনি আরও বলেন, সরবরাহব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত ইউরোপ হবে এমন এক ইউরোপ, যে নিজের স্বাধীনতার একটি অংশ অন্যের হাতে তুলে দিয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও ওয়ারশে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

চীনের আপত্তি সত্ত্বেও ইউরোপের সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক জোরদার করতে চায় তাইওয়ান। লিন চিয়া-লুংয়ের মতে, তাইওয়ানের সঙ্গে বাণিজ্য ইউরোপের জন্য লাভজনক হতে পারে।
তিনি বলেন, তাইওয়ান ও ইউরোপ গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধে বিশ্বাস করে। তাইওয়ানের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উন্নয়ন মডেল ইউরোপের সমৃদ্ধি বাড়াতেও ভূমিকা রাখতে পারে। লিনের ভাষ্য, তাইওয়ানের মডেল সিলিকন ভ্যালিতে উদ্ভাবন ও সমৃদ্ধির বিকাশে সহায়তা করেছে। ইউরোপের ক্ষেত্রেও একই ধরনের সুফল পাওয়া সম্ভব।

তাইওয়ানের কর্মকর্তারা বিদেশ সফরে গেলে চীন নিয়মিত প্রতিবাদ জানায়। দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গেও আলোচনায় বসতে রাজি নয় বেইজিং। চীনের দাবি, লাই একজন বিচ্ছিন্নতাবাদী। তবে তাইওয়ানের সরকার এ ধরনের অবস্থানের বিরোধিতা করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সম্পর্ক সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই বছরের বেশি সময় আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর লিন কয়েকবার ইউরোপ সফর করেছেন। এসব সফরের মধ্যে পোল্যান্ড সফরও রয়েছে। অতীতে চীনের আপত্তির কারণে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের ইউরোপ সফর ছিল বিরল।

 

ইউরোপের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার তাইওয়ানের উদ্যোগ ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর আরও জোরালো হয়েছে। একই সময়ে চীনের সঙ্গে ইউরোপের বিভিন্ন বিষয়ে মতবিরোধও রয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য ঘাটতি এবং রাশিয়াকে চীনের সহায়তা নিয়ে ইউরোপের উদ্বেগ। পোল্যান্ডসহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে তাইওয়ানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে।
তাইওয়ানের বক্তব্য, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক গড়ে তোলার অধিকার তাদের রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স।


ডিসি/আপ্র/১৫/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে
১৫ অক্টোবর ২০২৬

মোদী ‘স্বৈরাচারী’, জরুরি অবস্থা জারির সাহস নেই: অভিজিত দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কঠোর সমালোচনা করে একে ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে আখ্যা দিয়...

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি

বাংলাদেশের তরুণদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারতের জেন-জিরা এখন গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করছেন...

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন
১৫ অক্টোবর ২০২৬

ইসরায়েলি বাহিনীর হাতে ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু আটক: প্রতিবেদন

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্...

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র
১৫ অক্টোবর ২০২৬

‘মাদার অব অল বম্বস’ দিয়ে ইরানে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মার্কিন সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে ‘মাদার অফ অল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে