গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০৪:২১ এএম ২০২৬
মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেফতার
ছবি

বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল -ছবি সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লালকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।

গত রোববার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে শ্যামলী হাউজিংয়ের ৩ নম্বর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন।

তিনি বলেন, বিল্লালের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এরমধ্যে মোহাম্মদপুর ও আদাবরে ৫টি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

তার নেতৃত্বে আদাবরে ৮ থেকে ১০ জনের একটা কিশোর গ্যাং গ্রুপ ‘ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও দখল বাণিজ্য’ করে আসছিল বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বিল্লালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ বলছে, সম্প্রতি মোহাম্মদপুরে একজনকে অস্ত্রের মুখে ৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, ওই ছিনতাইটি বিল্লালসহ ৬-৭ জন করেছে বলে স্বীকার করেছে। ছিনতাইয়ের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের বাড়ি মানিকগঞ্জে আত্মগোপনে যায় বিল্লাল। রোববার ঢাকায় ফিরলে পুলিশের হাতে গ্রেফতার হয়।

এখন পর্যন্ত মোট ৬ বার গ্রেফতার হয়ে জেলে যাওয়া বিল্লাল মাস তিনেক আগে সবশেষ জামিনে ছাড়া পায়। বিল্লাল এখন পর্যন্ত ছিনতাইয়ের সময় ৬ থেকে ৭ জনকে কোপানোর কথা স্বীকার করেছে বলে পুলিশের ভাষ্য।


সানা/ডিসি/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই