গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪০ এএম ২০২৬
ফুলতলায় মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনার ফুলতলা ইউনিয়ন পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার।

স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তরের সহযোগিতায় আয়োজিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাওসারী আজাদ। সভায় বক্তব্য দেন রূপান্তরের কর্মসূচি কর্মকর্তা দীপঙ্কর মণ্ডল, সক্রিয়কর্মী সুমী খাতুন, ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মনিরুল ইসলাম, মো. মহিউদ্দিন, আব্দুল মান্নান শেখ, মো. কবির হোসেন, সোনালী আক্তার ও কবিতা বেগমসহ অনেকে।

সভায় অংশগ্রহণকারীরা আশ্বাস প্রকল্প, মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, সিটি আইপি কর্মীদের ভূমিকা, মানব পাচার প্রতিরোধ কমিটির বিভিন্ন উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্র থেকে সেবা প্রাপ্তিতে কমিটির ভূমিকা সম্পর্কে ধারণা নেন। এ ছাড়া মানব পাচার প্রতিরোধে প্রচার-প্রচারণা জোরদার, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং তাঁদের প্রয়োজনীয় সেবা প্রাপ্তির ক্ষেত্রে বরাদ্দ বাজেট ব্যয়ের বিষয়েও আলোচনা ও ধারণা বিনিময় হয়।

সভায় দলীয় কাজের মাধ্যমে প্রকল্পের স্থায়িত্ব পরিকল্পনা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

সানা/কেএমএএ/আপ্র/৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই