গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

র‌্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩৭ এএম ২০২৬
র‌্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
ছবি

লিমন হোসেন -ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনার জন্য দায়ী র‌্যাব কর্মকর্তাদের খুঁজে বের করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কাজী জাহেদ ইকবাল, আবদুল্লাহ আল নোমান ও ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী। শুনানিতে লিমনের ওপর হওয়া অন্যায়ের বিচার ও দীর্ঘদিনের বঞ্চনার ক্ষতিপূরণের বিষয়টি তুলে ধরা হয়। 

২০১১ সালের ২৩ মার্চ বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র‌্যাবের একটি অভিযানের সময় গুলিবিদ্ধ হন তৎকালীন ১৬ বছর বয়সী কিশোর লিমন হোসেন। লিমনের অভিযোগ, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে কোনো কারণ ছাড়াই সরাসরি পায়ে গুলি করেন। এইচএসসি পরীক্ষার মাত্র ১২ দিন আগে এই নৃশংস ঘটনার শিকার হন তিনি। কয়েক দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার বাঁ পা কেটে ফেলতে বাধ্য হন। পা হারিয়েও হার মানেননি দরিদ্র পরিবারের এই মেধাবী সন্তান। পঙ্গুত্ববরণ করেও অদম্য ইচ্ছাশক্তিতে পরের বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ পান তিনি। এরপর সাভারের গণবিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। লিমনের এই দীর্ঘ আইনি লড়াই ও জীবন সংগ্রামের প্রেক্ষাপটেই এই রিটটি দায়ের করা হয়।

কেএমএএ/আপ্র
০১.০২.২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই