মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা মো. সাকের হোসেন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। প্রথম পর্যায়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে দুর্বৃত্তের গুলিতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জানান। এ সময় তার মাথা থেকে একটি বুলেট বের করা হয়। ২১ (অক্টোবর) বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে মাগুরা পৌর বাস টার্মিনাল রয়েল এক্সপ্রেস কাউন্টারে এ ঘটনা ঘটে।
নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর পাশাপাশি মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে ‘কাউন্টার মাস্টার’ হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকের হোসেনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে তার মৃতদেহ বাড়িতে নিয়ে গেলে গোসল দেওয়ার সময় তার মাথার পেছনে একটি ছিদ্র দেখতে পাই পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং দুপুর পর মৃতদেহর ময়দা তদন্ত শেষে দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জানান ডাক্তার। এ সময় তার মাথা থেকে একটি বুলেট বের করা হয়।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাইনুল হাসান জানান, বুধবার ভোরে কয়েকজন ব্যক্তি সাকের হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এবং ময়নাতদন্ত শেষে জানা যায় দুর্বৃত্তের গুলিতে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আজ (বুধবার) সকালে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী দুর্বৃত্তের গুলিতেই তার মৃত্যু হয়েছে। এই খুনের পেছনে কারা জড়িত রয়েছে আমরা তদন্ত শুরু করেছি।এই খুনি যেই হোক না কেন আমরা তাকে খুঁজে বের করবো এবং আইনের যে শাস্তি রয়েছে তার জন্য সকল কার্যক্রম পরিচালনা করব।
কেএমএএ/আপ্র/২১.১০.২০২৮