গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৪ এএম ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে
ছবি

ছবি সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় প্রায় ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে বিক্ষোভে অংশ নেওয়া কিছু দুস্কৃতিকারী প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও পরে লুটপাট চালায়। 

পরে অনেক মানুষ এই লুটপাটে অংশ নেন। আর সেদিন লুট হওয়া সেসব পণ্য এখন অনলাইনে বিক্রি করার চেষ্টা করছেন লুটকারীরা। এমন অবস্থায় ফ্রান্সের সরকার অনলাইন মার্কেটপ্লেসে নজরদারি বাড়িয়েছে।


ফ্রান্সের ক্ষুদ্র ব্যবসা মন্ত্রী সার্জে পাপিন এক্সে এক পোস্টে জানিয়েছেন, গত সোমবার অনলাইন মার্কেটপ্লেস অপারেটদের সঙ্গে তিনি বৈঠকে বসেন। এরপর তারা প্রতিশ্রতি দিয়েছে লুটকৃত মালামাল ক্রয় বিক্রয় ঠেকাতে তারা সহায়তা করবে। 

তিনি পরে মঙ্গলবার জানান, যারা লুট করা মালামাল বিক্রি করবেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ওইদিন লুটপাটের শিকার হয়েছিল লুইস ভুটন, রোলেক্সের মতো বিলাসী পণ্য বিক্রি করা প্রতিষ্ঠান। 

এছাড়া সৌন্দর্য্যবর্ধক পণ্য বিক্রি করা সেপোফাড়ার খুচরা দোকানগুলোতেও হামলা ও লুটপাট হয়।


সংবাদমাধ্যম সিএনএন বুধবার (২১ অক্টোবর) জানিয়েছে, লুটের শিকার হওয়া খুচরা দোকানগুলো এমনিতেই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। 

 

এরমধ্যে আবার তাদেরই লুট করা পণ্য অনলাইনে পুনরায় বিক্রি করা হচ্ছে। যা তাদের ব্যবসার জন্য আরও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
২১ অক্টোবর ২০২৬

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে স...

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩
২১ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩

দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্র...

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি
২১ অক্টোবর ২০২৬

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি

ইতালিতে বিক্ষোভে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাস্তি বাড়িয়ে নতুন নিরাপত্তা আইন অনুমোদন করেছে সরক...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান

নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে পাকিস্তানের সেনাপ্রধান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই