গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০১ এএম ২০২৬
বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি
ছবি

ছবি সংগৃহীত

ইতালিতে বিক্ষোভে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাস্তি বাড়িয়ে নতুন নিরাপত্তা আইন অনুমোদন করেছে সরকার। এতে দাঙ্গায় কঠোর শাস্তি, সহিংস বিক্ষোভে অংশ নেওয়ার জন্য পৃথক অপরাধের বিধান এবং ভাঙচুর ও লুটপাটে জড়িত অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের আর্থিক দায়বদ্ধতার কথা বলা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে এ আইন কার্যকর হয়েছে। ইতালির বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। 

দেশটির আর্থিক কেন্দ্র মিলানে মূলত তরুণদের কয়েকটি দল দোকানের জানালা ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলা চালায়। নতুন আইন অনুযায়ী, অন্তত পাঁচজনের কোনো দলের অংশ হয়ে বিক্ষোভের সময় জননিরাপত্তা বিপন্ন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। মুখ ঢেকে রাখা বা কেউ আহত হলে শাস্তি বাড়বে।

 ক্ষয়ক্ষতির জন্য দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবে কর্তৃপক্ষ।


অপ্রাপ্তবয়স্করা জড়িত থাকলে তাদের অভিভাবকদের আর্থিক দায় বহন করতে হবে। এ ছাড়া ১৪ থেকে ১৭ বছর বয়সীদের অপরাধ না করলেও বিপজ্জনক হিসেবে বিবেচনার পক্ষে প্রমাণ থাকলে পুলিশ আটক করতে পারবে। আগে এ ক্ষমতা শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। 

শনিবারের বিক্ষোভ ঘিরে নতুন করে সহিংসতার আশঙ্কায় মিলানে ২০২৬ সালের শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় ৫০০ সেনা মোতায়েন করবে সরকার। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও সংবেদনশীল এলাকায় নজরদারি জোরদারে সেনারা সহায়তা করবেন। আইন ঘোষণা করে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ভাঙচুর ও চুরি প্রতিবাদ নয়, এগুলো অপরাধ।


মূল্যবৃদ্ধিতে বিক্ষোভ, চাপে সরকার
২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে মেলোনি সরকার ধারাবাহিকভাবে নিরাপত্তা কঠোর করার পদক্ষেপ নিয়েছে। তবে সমালোচকদের মতে, এসব পদক্ষেপ অপরাধ ও বিশৃঙ্খলার মূল কারণ মোকাবিলায় খুব একটা কার্যকর নয়। 

সরকারি তথ্য অনুযায়ী, গত চার বছরে ইতালির কারাগারে বন্দির সংখ্যা ১৭ শতাংশের বেশি বেড়ে প্রায় ১০ হাজার বৃদ্ধি পেয়েছে। এদিকে দক্ষিণ ইতালিতে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ট্রাকচালকেরা সড়ক অবরোধ করছেন। এতে সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। কিছু পাস্তা উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ করেছে। কৃষি খাতের সংগঠনগুলো সতর্ক করেছে, ফল ও সবজি পচে নষ্ট হতে পারে। 

পরিস্থিতি মোকাবিলায় সড়কপথে পণ্য পরিবহনকারীদের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। উত্তর ও দক্ষিণ দুই অঞ্চলের বিক্ষোভকারীদের দাবি, মূল্যবৃদ্ধি পরিবারগুলোকে দারিদ্র্েযর দিকে ঠেলে দিচ্ছে। ২০২৭ সালের জাতীয় নির্বাচনের আগে এ পরিস্থিতি মেলোনি সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। মঙ্গলবার মেলোনি বলেন, আমরা জানি চাকরি খোঁজা, অপর্যাপ্ত বেতন পাওয়া এবং ভবিষ্যতের কোনো সম্ভাবনা না দেখার অর্থ কী। 

 

কিন্তু দুর্দশাকে কখনোই সহিংসতার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
২১ অক্টোবর ২০২৬

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে স...

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩
২১ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩

দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্র...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান

নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে পাকিস্তানের সেনাপ্রধান...

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে
২১ অক্টোবর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় প্রায় ৫ লাখ মানুষ বিক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই