গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ১০:৫২ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:০৩ এএম ২০২৬
লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা
ছবি

ছবি সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকার ও বিএনপি নেতাকর্মীদের সমালোচনার জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাথী আক্তার নামে ওই নারী উদ্যোক্তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।সাথী আক্তার ওই এলাকার সাথী বিউটি পার্লারের মালিক। জানা গেছে, রোববার দুপুরে সাথী মেকওভার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

লাইভে সাথী আক্তার জানান, তার দুটি শোরুম ও আশপাশের কয়েকটি দোকান থেকে বৈদ্যুতিক তার, এসির তার এবং বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চুরির ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। এসময় ভোট দেওয়া নিয়ে অনুশোচনা প্রকাশের পাশাপাশি বিএনপি সরকারের সমালোচনাও করেন সাথী আক্তার।

তার ওই ফেসবুক লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রাতে রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী তার পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পার্লারে ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সাথী আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় যায় পুলিশ।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফেসবুক লাইভে সমালোচনার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে।ওসি আরো জানান, সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও সমালোচনা করার অধিকার রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকারি নির্দেশনা ছাড়াই ভোটারদের ছবি তোলা বন্ধ, গাংনীতে ভোগান্তি
২৬ অক্টোবর ২০২৬

সরকারি নির্দেশনা ছাড়াই ভোটারদের ছবি তোলা বন্ধ, গাংনীতে ভোগান্তি

এস এখান শিল্টু: সরকারি কোনো প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা ছাড়াই আগামী ২ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের...

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৬

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

মোঃ আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ...

বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কারবারি গ্রেফতার
২৬ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয় কারবারি গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছয়জন মাদক কারবারিকে গ্রেফ...

চট্টগ্রাম বন্দরে ভিড়বে বড় জাহাজ, ভাটার সময়ও মিলবে জেটি
২৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে ভিড়বে বড় জাহাজ, ভাটার সময়ও মিলবে জেটি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নগরীর পতেঙ্গা-উত্তর হালিশহর এলাকার সমুদ্র উপকূল ঘেঁ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে