গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

আর্থিক সংকটে ঘাটাইলের সম্ভাবনাময় জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৪ এএম ২০২৬
আর্থিক সংকটে ঘাটাইলের সম্ভাবনাময় জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির উর্বরতা রক্ষা ও পরিবেশবান্ধব কৃষি গড়ে তুলতে টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাইকো-কম্পোস্ট ও ভার্মি-কম্পোস্ট উৎপাদন করছে ‘মেসার্স চায়না এগ্রো ফার্ম’। মানসম্মত জৈব সার উৎপাদন ও বাজারজাত করে স্থানীয় কৃষকদের মধ্যে সাড়া ফেললেও আর্থিক সংকটে প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যাহত হচ্ছে।

ঘাটাইল উপজেলার ১৩ নম্বর লক্ষিন্দর ইউনিয়নের সিকদারবাড়ি-উত্তর লক্ষিন্দর (মুরাইদ) এলাকার বাসিন্দা হযরত আলী ও মাজেদা আক্তারের ছেলে উদ্যোক্তা সেলিম মিয়া এবং তাঁর স্ত্রী মোছাঃ চায়না যৌথভাবে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। ট্রেড লাইসেন্স বুক নম্বর ০১ এবং লাইসেন্স নম্বর ২৮-এর আওতায় পরিচালিত প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষি খাতে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।

বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন: প্রতিষ্ঠানটিতে ল্যাব-পরীক্ষিত উপাদানসমৃদ্ধ ক্যালসিয়াম ও ফসফরাসযুক্ত ক্যালসিয়াম কার্বোনেট পাউডার, ট্রাইকো-কম্পোস্ট এবং ভার্মি-কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, এসব জৈব সার ব্যবহারে মাটির আর্দ্রতা ও উর্বরতা ধরে রাখতে সহায়তা পাওয়া যায়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও এসব সার সরবরাহ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির উদ্যোগকে এগিয়ে নিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস) সহযোগিতা করছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন’ (স্মার্ট) প্রকল্পের আওতায় এটি একটি বাণিজ্যিক উদ্যোগ।

সহায়তা বন্ধ, কমেছে উৎপাদন: উদ্যোক্তারা জানান, আগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন সময়ে অনুদান ও সহযোগিতা পেলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। পর্যাপ্ত আর্থিক সহায়তা না থাকায় প্রতিষ্ঠানটি সংকটে পড়েছে। ফলে জৈব সারের উৎপাদন কমেছে এবং স্থানীয় কৃষকদের চাহিদা পুরোপুরি পূরণ করা কঠিন হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেলিম মিয়া ও মোছাঃ চায়না বলেন, “মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের হাতে ল্যাব-পরীক্ষিত বিষমুক্ত জৈব সার পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। উপজেলা কৃষি অফিসের কারিগরি দিকনির্দেশনা এবং আগের মতো সরকারি সহায়তা অব্যাহত থাকলে উৎপাদন বহুগুণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব।”

স্থানীয় কৃষকদের ভাষ্য, এ প্রতিষ্ঠানের জৈব সার ব্যবহারে ফসলের রোগবালাই কম হচ্ছে এবং কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। তাঁরা আর্থিক সংকট কাটাতে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ এবং প্রশাসনিক সহযোগিতা কামনা করেছেন।

সংশ্লিষ্টদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রশাসনিক সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি ঘাটাইলে পরিবেশবান্ধব কৃষির একটি অনুকরণীয় মডেল হয়ে উঠতে পারে।

যোগাযোগ: মেসার্স চায়না এগ্রো ফার্ম, সিকদারবাড়ি-উত্তর লক্ষিন্দর, ডাকঘর: লক্ষিন্দর-১৯৮৪, উপজেলা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইল। মোবাইল: ০১৭৩৩৭৫৯০৭১। 
সানা/আপ্র/২৬/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রযুক্তির অগ্রগতিতেও ঘটাতে পারেনি কৃষকের সব সংগ্রামের অবসান
২৫ অক্টোবর ২০২৬

প্রযুক্তির অগ্রগতিতেও ঘটাতে পারেনি কৃষকের সব সংগ্রামের অবসান

বাংলাদেশের কৃষি এখন আর কেবল লাঙল, গরু ও প্রচলিত কৃষি জ্ঞানের ওপর নির্ভরশীল নয়। আধুনিক জাত, যান্ত্রিক...

ফলনের তুলনায় লাউ-পেঁপের পড়তি দামে কৃষকের উঠছে না খরচ
২৫ অক্টোবর ২০২৬

ফলনের তুলনায় লাউ-পেঁপের পড়তি দামে কৃষকের উঠছে না খরচ

লাউয়ের বাগানে ফলন হয়েছে প্রচুর, পেঁপে গাছেও ঝুলছে পাকা ফল। কিন্তু কৃষকের মুখে হাসি নেই। বাজারে ক্রেত...

প্রথমবার কালো ধান চাষে কৃষকের আয় বৃদ্ধির আশা
২৫ অক্টোবর ২০২৬

প্রথমবার কালো ধান চাষে কৃষকের আয় বৃদ্ধির আশা

রাজশাহীর দুর্গাপুরের মাঠে এবার দেখা মিলেছে ব্যতিক্রমী এক ধানের। প্রচলিত সোনালি ধানের পাশাপাশি জমিতে...

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ২৫ জাতের ধান উদ্ভাবক সেন্টু হাজং
২৫ অক্টোবর ২০২৬

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ২৫ জাতের ধান উদ্ভাবক সেন্টু হাজং

আধুনিক গবেষণাগার কিংবা উন্নত প্রযুক্তির সুযোগ-সুবিধা ছাড়াই ধানের নতুন জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 41 মিনিট আগে