গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ১৮:০১ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৬ এএম ২০২৬
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (বাবা) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। নেশার টাকা ও পারিবারিক বিরোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করেন এবং তার কর্মকাণ্ডে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর বাবার ওপর চড়াও হন। একপর্যায়ে লাঠি দিয়ে বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন তিনি। পরে বুকে উপর্যুপরি আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন আব্দুস সামাদ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/২৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ
২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরের সদর উপজেলার মৌজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠ...

পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক সংস্কার শুরু
২৬ অক্টোবর ২০২৬

পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক সংস্কার শুরু

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে পাকুন্দি...

টঙ্গীতে মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনকে নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক আড্ডা
২৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনকে নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক আড্ডা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মূকাভিনয় শিল্পের চর্চা, বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনে এর গু...

টাঙ্গাইলে রাজস্ব ও সরকারি সম্পত্তি সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ
২৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে রাজস্ব ও সরকারি সম্পত্তি সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

মো. আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি সম্পত্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে